বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী আহমেদ জানিয়েছেন, সারা দেশে বিএনপি বর্তমানে একটি শক্তিশালী সংগঠনে পরিণত হয়েছে। তিনি বলেন, দলটি কখনো জনগণের সঙ্গে প্রতারণা করেনি এবং সবসময় তাদের দেওয়া অঙ্গীকার বাস্তবায়নে কাজ করে যাচ্ছে।
বুধবার (২৬ আগস্ট) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

















