শিক্ষার্থীদের মাঝে সততা, নৈতিকতা ও মূল্যবোধ চর্চা বৃদ্ধি এবং দুর্নীতিবিরোধী সচেতনতা তৈরির লক্ষ্যে রামু ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়ে ‘সততা স্টোর’ উদ্বোধন ও ‘সততা সংঘ’ গঠন করা হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) বিদ্যালয় মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রামু উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মো. নুরুল আবছার। বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের উপদেষ্টা ও পরিচালক আলহাজ্ব হাফেজ আহমদ এবং রামু উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক খালেদ শহীদ।
রামু ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাখাওয়াত সুলতানের সভাপতিত্বে অনুষ্টানে উপস্থিত ছিলেন, রামু ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের অর্থ সম্পাদক ডা. শফিকুল ইসলাম, বিদ্যালয়ের সহকারী শিক্ষক জিয়াউর রহমান, বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুমু ছেন, মোহছেনা আক্তার,সোহেল সরওয়ার খোকন, প্রিয়াঙ্কা বিশ্বাস, আব্দুল হাশিম, কিশোর পাল, ছোটন শর্মা, মোহাম্মদ মহিউদ্দিন, অভিষেক নন্দী।
সভায় প্রধান প্রধান শিক্ষক শাখাওয়াত সুলতান বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে গঠিত ‘সততা সংঘ’ কমিটির নাম ঘোষনা করেন। এতে রিয়া বড়ুয়া সভাপতি ও হাবিবা নাসরিন ইভা সাধারণ সম্পাদক পদে মনোনীত করা হয়। বিদ্যালয়ের সহকারী শিক্ষক জিয়াউর রহমান ‘সততা স্টোর’ এবং সহকারী শিক্ষক সুমু ছেন ‘সততা সংঘ’ পরিচালনায় শিক্ষার্থীদের পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করবেন।
রামু উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক খালেদ শহীদ জানান, দুর্নীতি দমন কমিশনের উদ্যোগে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সততা চর্চা ও দুর্নীতিবিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সততা স্টোর ও সততা সংঘ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

















