আজ বুধবার, ২৬ আগস্ট ২০২৬
১০ ভাদ্র, ১৪৩৩ | ১২ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৮°C
সর্বোচ্চ: ৩৩°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ১০০%

মনপুরায় জেলের জালে ১৬ কেজির কোড়াল, বিক্রি ২৪ হাজার টাকায়

  • MIT ERP
  • Update Time : 11:51:13 pm, Tuesday, 25 August 2026
  • 18

মনপুরায় জেলের জালে ১৬ কেজির কোড়াল, বিক্রি ২৪ হাজার টাকায়

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ভোলার মনপুরায় মেঘনা নদীতে এক জেলের জালে ধরা পড়েছে ১৬ কেজি ওজনের বিশাল আকৃতির একটি কোড়াল মাছ। পরে মাছটি প্রতি কেজি ১ হাজার ৫০০ টাকা দরে মোট ২৪ হাজার টাকায় নিলামে বিক্রি হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার ৫ নম্বর কলাতলী ইউনিয়নের ডালচর মৎস্যঘাটে জেলে কামাল মাঝি মাছটি বিক্রির জন্য নিয়ে আসেন।

পরে নিলামে মাছটি কিনে নেন মৎস্য ব্যবসায়ী জুবায়ের হাসান রাজিব চৌধুরী। জেলে কামাল মাঝি জানান, মঙ্গলবার ভোরে মেঘনা নদীতে জাল ফেলে মাছ ধরার সময় ইলিশের সঙ্গে বিশাল আকৃতির কোড়াল মাছটি ধরা পড়ে। পরে অন্যান্য মাছের সঙ্গে এটি আড়তে এনে নিলামে তোলা হয়। মৎস্য ব্যবসায়ী শামীম তালুকদার বলেন, নিলামে কয়েকজন ব্যবসায়ী অংশ নেন। শেষ পর্যন্ত রাজিব চৌধুরীর মৎস্য আড়তের পক্ষ থেকে ২৪ হাজার টাকায় মাছটি কেনা হয়। মাছটি লঞ্চযোগে ঢাকার কারওয়ান বাজারে পাঠানো হবে, যেখানে আরও বেশি দামে বিক্রির আশা করছেন তারা। উপজেলা মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু বলেন, বর্তমানে মেঘনায় ইলিশের সংকট চলছে। এ সময়ে বড় আকারের কোড়াল বা পাঙ্গাশ মাছ জেলেদের জালে ধরা পড়া তাদের জন্য কিছুটা স্বস্তির বিষয়। তিনি আশা প্রকাশ করেন, সামনে ইলিশের পাশাপাশি আরও বড় আকারের বিভিন্ন প্রজাতির মাছ ধরা পড়বে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

মনপুরায় জেলের জালে ১৬ কেজির কোড়াল, বিক্রি ২৪ হাজার টাকায়

মনপুরায় জেলের জালে ১৬ কেজির কোড়াল, বিক্রি ২৪ হাজার টাকায়

Update Time : 11:51:13 pm, Tuesday, 25 August 2026