পাবনার ফরিদপুর উপজেলায় আল-মদিনা ল্যাব অ্যান্ড হাসপাতাল নামের একটি বেসরকারি ক্লিনিকে সিজারিয়ানের পর ১১ প্রসূতির যক্ষ্মা শনাক্ত হয়েছে। এছাড়া সেখানে অপর এক রোগীর গলব্লাডার অপারেশনের পর তারও যক্ষ্মা হয়েছে।
ওই হাসপাতালের অপারেশন থিয়েটার বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ।




















