আজ সোমবার, ২৪ আগস্ট ২০২৬
৯ ভাদ্র, ১৪৩৩ | ১০ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৮°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ১০০%

নন্দীগ্রামে সার সংকটের কারসাজিতে অর্ধলক্ষাধিক টাকা জরিমানা

  • MIT ERP
  • Update Time : 10:05:26 pm, Monday, 24 August 2026
  • 5

নন্দীগ্রামে সার সংকটের কারসাজিতে অর্ধলক্ষাধিক টাকা জরিমানা

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

বগুড়ার নন্দীগ্রামে সার মজুত রেখে কৃত্রিম সংকট সৃষ্টি ও বেশি দামে বিক্রির অভিযোগে চার ব্যবসায়ীকে অর্ধলক্ষাধিক টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সার কিনতে গিয়ে অতিরিক্ত অর্থ গুনতে হচ্ছে এমন অভিযোগের পর উপজেলার বিভিন্ন বাজারে অভিযান চালানো হয়।

সোমবার (২৪ আগস্ট) সকালে উপজেলার সদর ইউনিয়নের ওমরপুর ও ভাটগ্রাম ইউনিয়নের হাটকড়ই বাজারের কয়েকটি সার বিক্রির প্রতিষ্ঠানে অভিযান ও মনিটরিং করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযান সূত্রে জানা গেছে, উপজেলার বিভিন্ন এলাকায় লাইসেন্স ছাড়াই সার বিক্রির অভিযোগ রয়েছে।

পাশাপাশি সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি, মূল্য তালিকা প্রদর্শন না করাসহ বিভিন্ন অনিয়ম পাওয়া যায়। এসব অপরাধে চার ব্যবসায়ীকে জরিমানা করা হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন—মেসার্স অংকন ট্রেডার্সের নিরল কুমারকে ১০ হাজার টাকা, ওমরপুরের মেসার্স স্বপন ট্রেডার্সের স্বপন কুমার মহন্তকে ১৫ হাজার টাকা, মেসার্স মোহসিনা ট্রেডার্সের ইব্রাহিম আলীকে ১৫ হাজার টাকা এবং মেসার্স আলহাজ্ব ট্রেডার্সের বেলাল হোসেনকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এসব অর্থদণ্ড দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় থানা পুলিশ সহযোগিতা করে। অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. গাজীউল হক। এ সময় উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জাকিরুল ইসলাম ও উপসহকারী কৃষি কর্মকর্তা জহুরুল হক উপস্থিত ছিলেন।

কৃষকদের স্বার্থে সার বিক্রির ক্ষেত্রে অনিয়ম ও কৃত্রিম সংকট সৃষ্টির বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বুধবার বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

নন্দীগ্রামে সার সংকটের কারসাজিতে অর্ধলক্ষাধিক টাকা জরিমানা

Update Time : 10:05:26 pm, Monday, 24 August 2026