আজ সোমবার, ২৪ আগস্ট ২০২৬
৯ ভাদ্র, ১৪৩৩ | ১০ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৮°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ১০০%

গাজীপুরে দুটি বিদেশি পিস্তলসহ কিশোর গ্যাংয়ের লিডার গ্রেপ্তার

  • MIT ERP
  • Update Time : 09:45:39 pm, Monday, 24 August 2026
  • 8

গাজীপুরে দুটি বিদেশি পিস্তলসহ কিশোর গ্যাংয়ের লিডার গ্রেপ্তার

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

গাজীপুরের জয়দেবপুরে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলিসহ জাহিদ হাসান (১৮) নামে এক তরুণকে গ্রেপ্তার করেছে র‍্যাব। এ সময় পিস্তলসদৃশ একটি এয়ার সফট খেলনা পিস্তলও উদ্ধার করা হয়।

র‍্যাবের দাবি, জাহিদ স্থানীয় একটি কিশোর গ্যাংয়ের নেতৃত্ব দিয়ে আসছিলেন। সোমবার (২৪ আগস্ট) ভোর ৪টার দিকে জয়দেবপুর থানার বানিয়ারচালা গ্রামে জাহিদ হাসানের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। র‍্যাব-১-এর সিপিএসসি, পোড়াবাড়ী ক্যাম্পের একটি দল এ অভিযান পরিচালনা করে। র‍্যাবের ভাষ্য, জাহিদ দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার করে বিভিন্ন ধরনের অস্ত্রের মহড়া দিতেন।

অস্ত্র দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন, চাঁদাবাজি ও ছিনতাইসহ বিভিন্ন অপকর্মে জড়িত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। র‍্যাব জানায়, গার্মেন্টসের ঝুট ব্যবসা নিয়ে স্থানীয় কয়েকজন ব্যবসায়ীর সঙ্গে জাহিদের বিরোধ চলছিল। পাশাপাশি নিজের দলে লোকজনকে যোগ দেওয়ানোর জন্য অস্ত্রের ভয় দেখিয়ে হুমকি দেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। র‍্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে জাহিদের বাড়িতে অভিযান চালানো হয়।

পরে তার শয়নকক্ষ তল্লাশি করে দুইটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন, এক রাউন্ড তাজা গুলি এবং পিস্তলসদৃশ একটি এয়ার সফট খেলনা পিস্তল উদ্ধার করা হয়। র‍্যাব-১-এর পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধার করা অস্ত্র ও গুলি জাহিদ কোথা থেকে সংগ্রহ করেছেন এবং কী উদ্দেশ্যে নিজের কাছে রেখেছিলেন, তা জানতে তদন্ত চলছে। তার সঙ্গে আরও কেউ জড়িত কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

এ ঘটনায় জাহিদ হাসানের বিরুদ্ধে জয়দেবপুর থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পরে তাকে উদ্ধার করা অস্ত্র ও অন্যান্য আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছে র‍্যাব।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

মানিকগঞ্জে বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি মিছিল ও থানা ঘেরাও

গাজীপুরে দুটি বিদেশি পিস্তলসহ কিশোর গ্যাংয়ের লিডার গ্রেপ্তার

Update Time : 09:45:39 pm, Monday, 24 August 2026