আজ সোমবার, ২৪ আগস্ট ২০২৬
৯ ভাদ্র, ১৪৩৩ | ১০ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
৩১°C
সর্বোচ্চ: ৩১°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ১০০%

ঝালকাঠি সদর হাসপাতালে অসংক্রামক রোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

  • MIT ERP
  • Update Time : 01:11:44 pm, Monday, 24 August 2026
  • 18

ঝালকাঠি সদর হাসপাতালে অসংক্রামক রোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ঝালকাঠি সদর হাসপাতালে কর্মরত স্বাস্থ্যসেবাদানকারীদের নিয়ে অসংক্রামক রোগ (এনসিডি) বিষয়ক এক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ আগস্ট) সকাল ১০টায় ঝালকাঠি জেলা সদর হাসপাতালের মিলনায়তনে বাংলাদেশ উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ কর্মসূচি ও ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের উদ্যোগে এই কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় সদর হাসপাতালে কর্মরত ৫ জন চিকিৎসক, ৭ জন স্বাস্থ্যসেবিকা, ১ জন স্টোরকিপার ও ১ জন পরিসংখ্যানবিদ অংশ নেন। কর্মশালার উদ্বোধন করেন ঝালকাঠি সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাসুম ইফতেখার। প্রশিক্ষণে বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠি প্রেসক্লাব সভাপতি ও জেলা জজ আদালতের অতিরিক্ত পিপি মো. আককাস সিকদার। বাংলাদেশ উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ কর্মসূচির ডেপুটি প্রোগ্রাম ডাইরেক্টর ডা. শামীম জুবায়ের বিশেষ অতিথি ও প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন।

এছাড়া কর্মসূচির বিভাগীয় প্রোগ্রাম অফিসার ডা. ইকবাল আহমেদ খান এবং সার্ভিলেন্স মেডিকেল অফিসার ডা. মো. সানিয়াত আলম চৌধুরী সঞ্চালক হিসেবে উপস্থিত ছিলেন। কর্মশালায় উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসসহ অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ, রোগীদের নিয়মিত চিকিৎসার আওতায় রাখা, এনসিডি কর্নারের কার্যক্রম এবং স্বাস্থ্যসেবা কেন্দ্রের সক্ষমতা বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

উল্লেখ্য, বাংলাদেশ উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ কর্মসূচি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একটি অগ্রাধিকারমূলক স্বাস্থ্যসেবা কর্মসূচি। স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ (এনসিডি) শাখা ও ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের যৌথ অংশীদারত্বে দেশের ৩২৬টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মসূচিটি বাস্তবায়িত হচ্ছে। কর্মসূচির আওতায় এনসিডি কর্নার স্থাপন, প্রশিক্ষিত জনবল তৈরি, ডিজিটাল মাধ্যমে রোগী নিবন্ধন এবং বিনামূল্যে ওষুধ প্রদানসহ বিভিন্ন কার্যক্রম পরিচালিত হচ্ছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

ন্যায্য অধিকার ও চাকরি নিয়মিতকরণের দাবিতে ঝালকাঠিতে গণপূর্ত কর্মচারীদের বিক্ষোভ

ঝালকাঠি সদর হাসপাতালে অসংক্রামক রোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

Update Time : 01:11:44 pm, Monday, 24 August 2026