আজ সোমবার, ২৪ আগস্ট ২০২৬
৯ ভাদ্র, ১৪৩৩ | ১০ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
৩১°C
সর্বোচ্চ: ৩১°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ১০০%

সিরাজগঞ্জে ট্রাকে অভিযান: ৫ কোটি টাকার হেরোইনসহ আটক ২

  • MIT ERP
  • Update Time : 02:36:10 pm, Monday, 24 August 2026
  • 9

সিরাজগঞ্জে ট্রাকে অভিযান: ৫ কোটি টাকার হেরোইনসহ আটক ২

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম এলাকায় একটি ট্রাকে অভিযান চালিয়ে ৪ কেজি ৩৩০ গ্রাম হেরোইন উদ্ধারসহ দুই মাদককারবারিকে আটক করেছে পুলিশ। উদ্ধার করা এই হেরোইনের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ কোটি টাকা। সোমবার (২৪ আগস্ট) বেলা আড়াইটার দিকে যমুনা সেতু পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজ তথ্যটি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাত সোয়া ১টার দিকে সেতুর পশ্চিম টোল প্লাজায় মাদকবিরোধী অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের সঙ্গে থাকা হেরোইন, ৮টি ইঞ্জেকশন ও ৪২টি অ্যাম্পলও জব্দ করেছেন তারা। আটকরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ জেলার মহারাজপুর থানার মহারাজপুর গ্রামের বিচারত আলীর ছেলে আবু বক্কর সিদ্দিক (৩৫) ও রাজশাহী জেলার গোদাগাড়ী থানার সুলতানগঞ্জ গ্রামের লালবরের ছেলে সোহাগ আলী। পুলিশ কর্মকর্তা আরও জানান, অভিযানে ঢাকাগামী ট্রাকটি তল্লাশি করে কেবিনের ভেতর থেকে চার কেজি ৩৩০ গ্রাম হেরোইন, ৪২টি অ্যাম্পল, ৮টি ইনজেকশনসহ ট্রাকটি জব্দ করা হয়। আজ বিকেলে আইনানুগ প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হবে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

হালাল পণ্যের মান নির্ধারণ ও সনদ দেওয়ার দায়িত্ব পেল ধর্ম মন্ত্রণালয়

সিরাজগঞ্জে ট্রাকে অভিযান: ৫ কোটি টাকার হেরোইনসহ আটক ২

Update Time : 02:36:10 pm, Monday, 24 August 2026