আজ মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
১০ ভাদ্র, ১৪৩৩ | ১১ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
৩২°C
সর্বোচ্চ: ৩৩°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ১০০%

নতুন ক্লাবে অভিষেকেই জোড়া গোল করে ট্রাবজোনস্পরকে জয় এনে দিলেন মোহামেদ সালাহ

  • MIT ERP
  • Update Time : 11:30:13 am, Monday, 24 August 2026
  • 24

নতুন ক্লাবে অভিষেকেই জোড়া গোল করে ট্রাবজোনস্পরকে জয় এনে দিলেন মোহামেদ সালাহ

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

তুরস্কের সুপার লিগে নিজের অভিষেক ম্যাচেই জোড়া গোল করে ট্রাবজোনস্পরকে জয় এনে দিলেন মোহামেদ সালাহ। রোববার (২৩ আগস্ট) রাতে ইস্তাম্বুল বাসাকশেহিরকে ২-১ গোলে হারিয়েছে ট্রাবজোনস্পর। লিভারপুলের সঙ্গে নয় বছরের দীর্ঘ ও সফল অধ্যায় শেষ করে ফ্রি ট্রান্সফারে তুরস্কের ক্লাবটিতে যোগ দেন সালাহ।

প্রথম ম্যাচে বদলি হিসেবে মাঠে নামলেও নিজের প্রথম একাদশে জায়গা পাওয়া ম্যাচেই দুর্দান্ত পারফরম্যান্স উপহার দেন মিশরীয় তারকা। ম্যাচে তার আরও দুটি গোল বাতিল করা হয়। ম্যাচ শুরুর মাত্র আট মিনিটেই ট্রাবজোনস্পরের হয়ে প্রথম লিগ গোলের দেখা পান সালাহ। বাসাকশেহিরের গোলরক্ষক মুহাম্মেদ সেনগেজের হাত ফসকে বল ছুটে গেলে সুযোগটি কাজে লাগিয়ে জোরালো শটে জালে পাঠান তিনি।

তবে প্রথমার্ধের শেষ দিকে ম্যাচে সমতা ফেরায় বাসাকশেহির। উজবেকিস্তানের ফরোয়ার্ড এলদোর শোমুরোদভ পেনাল্টি থেকে গোল করে দলকে ১-১ সমতায় ফেরান। দ্বিতীয়ার্ধ শুরুর মাত্র তিন মিনিটের মধ্যেই আবারও ব্যবধান গড়ে দেন সালাহ। আর্নেস্ট মুচির সঙ্গে ওয়ান-টু খেলে বল পেয়ে ঠান্ডা মাথায় ফিনিশ করে নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি। এরপর আর কোনো গোল না হওয়ায় সালাহর জোড়া গোলে ২-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে ট্রাবজোনস্পর।

ট্রাবজোনস্পরের পরবর্তী ম্যাচ বৃহস্পতিবার ইউরোপা লিগের প্লে-অফের দ্বিতীয় লেগে ফেরেনৎসভারোসের বিপক্ষে। প্রথম লেগে ১-০ গোলে হেরে থাকায় পরের ম্যাচে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ সালাহদের সামনে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

বাবার লাশ বারান্দায় রেখে দুই ভাইয়ের বিরোধ ও সংঘর্ষ

নতুন ক্লাবে অভিষেকেই জোড়া গোল করে ট্রাবজোনস্পরকে জয় এনে দিলেন মোহামেদ সালাহ

Update Time : 11:30:13 am, Monday, 24 August 2026