আজ মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
৯ ভাদ্র, ১৪৩৩ | ১১ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৭°C
সর্বোচ্চ: ৩০°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ১০০%

কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন

  • MIT ERP
  • Update Time : 09:38:11 pm, Sunday, 23 August 2026
  • 20

কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

জয়পুরহাটের কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। রোববার (২৩ আগস্ট) বিকাল ৫টায় ৫০ শয্যাবিশিষ্ট কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি পরিদর্শন করেন।

পরিদর্শনকালে স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, চিকিৎসাসেবা কার্যক্রম, রোগীদের সুযোগ-সুবিধা এবং চিকিৎসা সরঞ্জামের সার্বিক পরিস্থিতি ঘুরে দেখেন। এ সময় তিনি চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গে কথা বলেন এবং রোগীদের চিকিৎসাসেবা সম্পর্কে খোঁজখবর নেন। স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালের চিকিৎসাসেবার মান আরও উন্নত করা, রোগীদের প্রয়োজনীয় সেবা নিশ্চিত করা এবং স্বাস্থ্যসেবার ক্ষেত্রে বিদ্যমান সমস্যাগুলো দ্রুত সমাধানের বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, আমরা উপজেলা হাসপাতালগুলো ১৫১ শয্যা বিশিষ্ট করবো আগামী ৩ বছরে। আমরা প্রথম পর্যায়ে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কে নেওয়ার চেষ্টা করবো। এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, চিকিৎসক, নার্সসহ স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

আসিথা ফার্নান্ডোকে মাথা দিয়ে আঘাত: জশস্বী জয়সোয়ালের লঘু শাস্তি নিয়ে প্রশ্ন

কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন

Update Time : 09:38:11 pm, Sunday, 23 August 2026