রাতের আঁধারে গাজীপুর ইউনিয়ন পরিষদের দেয়াল এবং বাজারের বিভিন্ন স্থাপনায় পোস্টার সাঁটানো হয়েছে। এসব পোস্টারে ইউনিয়ন পরিষদের প্রশাসক ও এক সংরক্ষিত নারী সদস্যের ছবি ব্যবহার করে ‘অনৈতিক সম্পর্ক’ এবং ‘ব্যক্তিগত সম্পর্কের প্রভাব’সহ নানা ধরনের অভিযোগ ও প্রশ্ন তোলা হয়েছে।
এমন পোস্টার ঘিরে তোলপাড় সৃষ্টি হয়েছে গাজীপুরের শ্রীপুর উপজেলার ২ নম্বর গাজীপুর ইউনিয়ন পরিষদে। তবে পোস্টারে ওঠা অভিযোগের পক্ষে কোনো প্রমাণ উল্লেখ করা হয়নি।


















