আজ মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
৯ ভাদ্র, ১৪৩৩ | ১১ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৭°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ১০০%

চব্বিশের আন্দোলন ফাইনাল নয়, সামনে আরও বড় যুদ্ধ: জামায়াত আমির

  • MIT ERP
  • Update Time : 07:26:31 pm, Sunday, 23 August 2026
  • 11

চব্বিশের আন্দোলন ফাইনাল নয়, সামনে আরও বড় যুদ্ধ: জামায়াত আমির

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

সামনে আরও বড় যুদ্ধ অপেক্ষা করছে বলে মনে করছেন সংসদে বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। আজ রোববার দুপুরে রাজধানীতে অনুষ্ঠিত এক কর্মসূচিতে তিনি এই মন্তব্য করেন।

জামায়াত আমির বলেন, বর্তমান সরকার ফ্যাসিবাদের রাস্তায় হাঁটছে। জুলাই ২৪ ফাইনাল যুদ্ধ নয়, সামনে আরও বড় যুদ্ধ অপেক্ষা করছে।

তিনি বলেন, বিশেষ একটি রাষ্ট্রকে খুশি করতে গিয়ে জুলাই জাদুঘরের অনেক উপাদান গায়েব করে ফেলা হয়েছে। একটি দল ছাড়া বাকি সব দলের ইতিহাসকেও গায়েব করে দেওয়া হয়েছে।

শফিকুর রহমান বলেন, ৫ আগস্টের পর জনগণ ভেবেছিল ফ্যাসিবাদ বিদায় হয়েছে। তবে এখন দেখা যাচ্ছে ফ্যাসিবাদ বিদায় নেয়নি; নতুন কলেবরে বৃদ্ধি পাচ্ছে।

জামায়াত আমির আরও বলেন, দীর্ঘ ১৫ বছর ফ্যাসিবাদ আওয়ামী লীগ যে পথে হেঁটেছে; বর্তমান সরকারও সেই একই পথে হাঁটছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

হাতাহাতিতে জড়াল অনূর্ধ্ব-২০ দলের দুই কোচ

চব্বিশের আন্দোলন ফাইনাল নয়, সামনে আরও বড় যুদ্ধ: জামায়াত আমির

Update Time : 07:26:31 pm, Sunday, 23 August 2026