বাংলাদেশ উজবেকিস্তানে এএফসি অনূর্ধ্ব-২০ বাছাইপর্বে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। তবে গুরুত্বপূর্ণ এই সফরের আগে মাঠের অনুশীলনের চেয়ে দলের কোচিং স্টাফের দ্বন্দ্বই বেশি আলোচনায় এসেছে।
প্রধান কোচ জেরার্ড জোন্স ও সহকারী কোচ আতিকুর রহমান মিশুর মধ্যে দীর্ঘদিনের বিরোধ এবার গড়িয়েছে হাতাহাতি পর্যন্ত।




















