আজ মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
৯ ভাদ্র, ১৪৩৩ | ১১ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৭°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ১০০%

নোয়াখালীর বেগমগঞ্জে তিন তরুণকে লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলি, আহত ২

  • MIT ERP
  • Update Time : 04:42:57 pm, Sunday, 23 August 2026
  • 23

নোয়াখালীর বেগমগঞ্জে তিন তরুণকে লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলি, আহত ২

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় বাজার থেকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের ছোড়া ছররা গুলিতে দুই তরুণ আহত হয়েছেন। আহতরা স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

গতকাল শনিবার রাতে জিরতলী ইউনিয়নের বারইচতল গ্রামের অটো রাইস মিলের সামনে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান।

আহতরা হলেন–বারইচতল গ্রামের তৌহিদুল ইসলামের ছেলে সাকিবুল হাসান (১৬) ও কফিল উদ্দিন মো. শিপনের ছেলে সাকায়েত হোসেন নাদিম (১৬)। তারা দুইজন বেগমগঞ্জের শামছুন্নাহার উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। তাদেরকে ২৫০ শয্যা নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত সাকিব ও নাদিম জানান, শনিবার রাত সাড়ে ৯টার দিকে বাংলা বাজারে থেকে সাকেবের ভাতিজা সাহিলসহ তারা তিনজন একটি মোটরসাইকেলে বাড়ি যাচ্ছিল। পথে সিএনজিচালিত দুটি অটোরিকশা থেকে তাদেরকে ফলো করে। অটো রাইস মিলের সামনে অটোরিকশা থেকে তাদের মোটরসাইকেল থামাতে বলা হয়। এ সময় তারা অটোরিকশায় থাকাদের হাতে আগ্নেয়াস্ত্র দেখতে পায়। তারা মোটরসাইকেল না থামালে অটোরিকশা থেকে তাদেরকে লক্ষ্য করে পরপর দুই দফা গুলি ছোড়া হয়। এতে সাকিব ও নাদিম গুলিবিদ্ধ হয়ে পড়ে যান। এরপর সন্ত্রাসীরা তাদেরকে ধাওয়া করলে তারা দৌড়ে পাশের একটি বাড়িতে আশ্রয় নেয়। সন্ত্রাসীরা চলে গেলে তাদেরকে জেলা সদরে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার রাজীব আহমেদ চৌধুরী বলেন, গতকাল রাত ১টার পরে বেগমগঞ্জ থেকে গুলিবিদ্ধ দুইজন রোগীকে হাসপাতালে ভর্তি করা হয়। তাদেরকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের অবস্থা এখন স্থিতিশীল রয়েছে।

বেগমগঞ্জ মডেল থানার ওসি মো. শামসুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং হাসপাতালে ভুক্তভোগীদের সাথে দেখা করে তাদের বক্তব্য নিয়েছে। এ ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এর আগে গত সোমবার রাত ১১টার দিকে গায়ে হলুদ অনুষ্ঠান ভিডিও করতে যাওয়ার পথে আলাইয়াপুর ইউনিয়নের মৌশাকপুর গ্রামের গাজীটোলা এলাকায় ইভেন্ট ম্যানেজমেন্টের কর্মীদের লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনা ঘটেছে। এতে ক্যামেরাম্যানসহ পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

হাতাহাতিতে জড়াল অনূর্ধ্ব-২০ দলের দুই কোচ

নোয়াখালীর বেগমগঞ্জে তিন তরুণকে লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলি, আহত ২

Update Time : 04:42:57 pm, Sunday, 23 August 2026