আজ শনিবার, ২২ আগস্ট ২০২৬
৭ ভাদ্র, ১৪৩৩ | ০৮ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৮°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ৭৯%

তাজ উদ্দিন তাজুকে অব্যাহতির প্রতিবাদে শ্রীমঙ্গলে বিএনপির একাংশের বিক্ষোভ

  • MIT ERP
  • Update Time : 09:36:00 pm, Saturday, 22 August 2026
  • 2

তাজ উদ্দিন তাজুকে অব্যাহতির প্রতিবাদে শ্রীমঙ্গলে বিএনপির একাংশের বিক্ষোভ

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দলীয় পদ থেকে বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তাজ উদ্দিন তাজুকে অব্যাহতি দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে দলটির একাংশের নেতাকর্মীরা। শনিবার (২২ আগস্ট) বিকেল ৪টার দিকে শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান যুগ্ম আহ্বায়ক তাজ উদ্দিন তাজুকে সম্প্রতি দলীয় পদ থেকে অব্যাহতির প্রতিবাদে বিএনপি ও অঙ্গসংগঠনের একাংশের নেতাকর্মীরা এ কর্মসূচি পালন করেন।

বিক্ষোভ মিছিলটি শহরের পুরান বাজার থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রেলওয়ে স্টেশন চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে একটি সংক্ষিপ্ত প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে তৃণমূলে সক্রিয়ভাবে দলের সঙ্গে কাজ করেছেন তাজ উদ্দিন তাজু। এ সময়ে তিনি একাধিকবার কারাবরণ ও নির্যাতনের শিকার হয়েছেন। এমন একজন ত্যাগী নেতাকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়ার ঘটনায় তারা ক্ষুব্ধ। বক্তারা অবিলম্বে তাজ উদ্দিন তাজুর দলীয় পদ ফিরিয়ে দেওয়ার দাবি জানান। একই সঙ্গে তাঁকে অব্যাহতির সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে সাংগঠনিকভাবে যথাযথ মর্যাদায় পুনর্বহালের আহ্বান জানান তারা। মিছিল ও প্রতিবাদ সভায় বিএনপি এবং অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

রাজধানীর যাত্রী ছাউনিগুলো কাজে আসছে না কেন

তাজ উদ্দিন তাজুকে অব্যাহতির প্রতিবাদে শ্রীমঙ্গলে বিএনপির একাংশের বিক্ষোভ

Update Time : 09:36:00 pm, Saturday, 22 August 2026