আজ শনিবার, ২২ আগস্ট ২০২৬
৭ ভাদ্র, ১৪৩৩ | ০৮ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩৩°C
সর্বোচ্চ: ৩৩°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ৮৮%

মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ইরানের প্রেসিডেন্টের অভিনন্দন

  • MIT ERP
  • Update Time : 10:52:00 am, Saturday, 22 August 2026
  • 8

মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ইরানের প্রেসিডেন্টের অভিনন্দন

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দায়িত্ব নেওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। একই সঙ্গে বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর ও সহযোগিতা বিস্তারে ইরানের প্রস্তুতির কথা জানিয়েছেন তিনি।

শুক্রবার (২১ আগস্ট) শপথ নিয়ে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর তাকে পাঠানো এক অভিনন্দন বার্তায় ইরানের প্রেসিডেন্ট এসব কথা বলেন। অভিনন্দন বার্তায় মাসুদ পেজেশকিয়ান আশা প্রকাশ করেন, রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুলের নেতৃত্ব বাংলাদেশের জনগণের জন্য স্থিতিশীলতা, সমৃদ্ধি ও অগ্রগতির নতুন অধ্যায়ের সূচনা করবে।

তিনি বলেন, বাংলাদেশের আইনপ্রণেতা ও সংসদীয় প্রতিনিধিরা মির্জা ফখরুলের অঙ্গীকার, দূরদর্শিতা এবং গণতন্ত্র প্রতিষ্ঠা ও সুসংহত করার ক্ষেত্রে তার অবদানের ওপর যে আস্থা রেখেছেন, তা বাংলাদেশের ভবিষ্যতের জন্য আশাব্যঞ্জক। ইরানের প্রেসিডেন্ট আরও বলেন, বাংলাদেশের সঙ্গে দীর্ঘদিনের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করতে ইরান সরকার ও জনগণ দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ।

একই সঙ্গে দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে সহযোগিতা আরও সম্প্রসারণে ইরানের আগ্রহের কথাও জানান তিনি। বার্তার শেষে নতুন রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দায়িত্ব পালনে সাফল্য কামনা করেন মাসুদ পেজেশকিয়ান। পাশাপাশি বাংলাদেশের জনগণের শান্তি, সুখ ও সমৃদ্ধির জন্য শুভকামনা জানান তিনি।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

ভারত থেকে আসছে নিহত সাংবাদিক দেবাশীষসহ ছয় বাংলাদেশির মরদেহ

মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ইরানের প্রেসিডেন্টের অভিনন্দন

Update Time : 10:52:00 am, Saturday, 22 August 2026