আজ শুক্রবার, ২১ আগস্ট ২০২৬
৬ ভাদ্র, ১৪৩৩ | ০৭ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
৩২°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ৭৮%

নিউটাউনে মদ্যপ অবস্থায় বেপরোয়া গাড়ি চালানোয় আটক ৩ যুবক

  • MIT ERP
  • Update Time : 04:09:06 pm, Friday, 21 August 2026
  • 10

নিউটাউনে মদ্যপ অবস্থায় বেপরোয়া গাড়ি চালানোয় আটক ৩ যুবক

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

কলকাতার নিউটাউনে মদ্যপ অবস্থায় বেপরোয়া গতিতে গাড়ি চালানোর অভিযোগে তিন যুবককে আটক করেছে ট্রাফিক পুলিশ। শুক্রবার ভোরে বিশ্ববাংলা সরণিতে ধাওয়া করে তাদের চারচাকা গাড়িটি আটক করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, ফুলবাগানের বাসিন্দা ওই তিন যুবক গাড়িটি নিয়ে নিউটাউনের বিভিন্ন এলাকায় ঘোরাঘুরি করছিলেন।

অভিযোগ, এ সময় তারা মদ্যপ অবস্থায় ছিলেন এবং অত্যন্ত ঝুঁকিপূর্ণভাবে গাড়ি চালাচ্ছিলেন। ভোরে দায়িত্বে থাকা ট্রাফিক পুলিশের নজরে আসে গাড়িটি। গাড়িটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত ছিল। একটি টায়ার ফেটে রিম বেরিয়ে গেলেও চালক গাড়ির গতি কমাননি বলে অভিযোগ। এরপর গাড়িটিকে থামানোর চেষ্টা করেন ট্রাফিক পুলিশ সদস্যরা। স্কুটারে করে গাড়িটির পিছু ধাওয়া শুরু হয়। বেশ কিছুটা পথ ধাওয়া করার পর বিশ্ববাংলা গেটের কাছে গাড়িটিকে আটক করা সম্ভব হয়। পুলিশের দাবি, এর আগেই একাধিক জায়গায় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি ধাক্কা মেরেছিল। সেই কারণে টায়ার ফেটে গেলেও গাড়ি না থামিয়ে ক্ষতিগ্রস্ত অবস্থাতেই চালিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল বলে অভিযোগ। শেষ পর্যন্ত ট্রাফিক পুলিশের তৎপরতায় গাড়িটি থামানো হয় এবং ভেতরে থাকা তিন যুবককে আটক করা হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য সময় প্রকাশ

নিউটাউনে মদ্যপ অবস্থায় বেপরোয়া গাড়ি চালানোয় আটক ৩ যুবক

Update Time : 04:09:06 pm, Friday, 21 August 2026