আজ সোমবার, ১৭ আগস্ট ২০২৬
২ ভাদ্র, ১৪৩৩ | ০৩ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
২৭°C
সর্বোচ্চ: ৩০°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ১০০%

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৯১৫

  • MIT ERP
  • Update Time : 09:32:05 pm, Monday, 17 August 2026
  • 7

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৯১৫

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এতে মোট প্রাণহানি বেড়ে ৯১৫ জনে দাঁড়িয়েছে। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে হাম ও হামের উপসর্গের নতুন রোগী এসেছে ১ হাজার ৩১ জন। এর মধ্যে নিশ্চিত হাম ৫০ জনের। আর হামের উপসর্গ রয়েছে ৯৮১ জনের শরীরে।

গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে হাম ও উপসর্গে মোট ৯১৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গে ৮১৬ জন ও হামে আক্রান্ত হয়ে ৯৯ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ৪৩ হাজার ৭৭৮ জনে। আর এ পর্যন্ত মোট ১৭ হাজার ৯৩০ রোগীর শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে।

এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ২৫ হাজার ৩৮৬ রোগী। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ১ লাখ ২০ হাজার ৯১৩ জন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

কুমিল্লায় প্রাডো গাড়ি থেকে ৩ লাখ ইয়াবাসহ আটক ২

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৯১৫

Update Time : 09:32:05 pm, Monday, 17 August 2026