দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে হাম উপসর্গে আক্রান্ত ৯৫১ রোগী শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে শনাক্ত রোগীর সংখ্যা ৯৫১ জন। গত ১৫ মার্চ থেকে ১৩ আগস্ট পর্যন্ত হাম উপসর্গে আক্রান্ত রোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৪০ হাজার ৭৬ জন। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৭৪ জন। একই সময়ে গত ১৫ মার্চ থেকে ১৩ আগস্ট পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৭ হাজার ৫৪৩ জন। এদিকে, গত ১৫ মার্চ থেকে আজ ১৩ আগস্ট পর্যন্ত হাম উপসর্গে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ২১ হাজার ৯০৮ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ১৭ হাজার ৬৯০ জন। গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে পাঁচজনের মৃত্যুসহ গত ১৫ মার্চ থেকে ১৩ আগস্ট পর্যন্ত হাম উপসর্গে মোট ৭৯১ শিশুর মৃত্যু হয়েছে। তবে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগে কারো মৃত্যু হয়নি। গত ১৫ মার্চ থেকে ১৩ আগস্ট পর্যন্ত নিশ্চিত হাম রোগে মোট ৯৯ জনের মৃত্যু হয়েছে।



















