উৎসবমুখর, শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পরিবেশে অনুষ্ঠিত হয়েছে শিবচর প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন-২০২৬। ভোটগ্রহণ শেষে ফল ঘোষণা করা হলে সভাপতি পদে মো. জাকির হোসেন, সাধারণ সম্পাদক পদে মো. বজলুর রহমান, সাংগঠনিক সম্পাদক পদে আলিম শিকদার, কোষাধ্যক্ষ পদে রাজু আহমেদ এবং প্রচার সম্পাদক পদে রুবেল ফরাজী বিজয়ী হন। ফল ঘোষণার সঙ্গে সঙ্গে প্রেসক্লাব প্রাঙ্গণে আনন্দ-উচ্ছ্বাসের সৃষ্টি হয়। নবনির্বাচিত নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানান সাংবাদিক, শুভানুধ্যায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। পরে শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময়ের মধ্য দিয়ে বিজয়োৎসব অনুষ্ঠিত হয়। নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়েছেন শিবচর থানা বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন খান, সদস্য সচিব সোহেল রানা, শিবচর পৌর বিএনপির আহ্বায়ক আবুল কালাম মল্লিক, সদস্য সচিব আজমুল হোসেন সেলিম খান এবং শিবচর উপজেলা ছাত্রদলের নেতা তুরাগ খান। অভিনন্দন বার্তায় তারা বলেন, শিবচর প্রেসক্লাবের নতুন নেতৃত্ব বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে গণমানুষের কথা তুলে ধরবে এবং সাংবাদিকদের পেশাগত মর্যাদা ও অধিকার রক্ষায় কার্যকর ভূমিকা পালন করবে। একই সঙ্গে তারা নবনির্বাচিত কমিটির সার্বিক সফলতা কামনা করেন। নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. বজলুর রহমান বলেন, শিবচর প্রেসক্লাবের সব সদস্য আমার প্রতি যে আস্থা ও বিশ্বাস রেখেছেন, তার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। এই দায়িত্বকে সম্মান ও সততার সঙ্গে পালন করব। সবাইকে সঙ্গে নিয়ে একটি ঐক্যবদ্ধ, আধুনিক ও কার্যকর প্রেসক্লাব গড়ে তুলতে কাজ করব। সাংবাদিকদের পেশাগত স্বার্থ সংরক্ষণ, দক্ষতা বৃদ্ধি এবং জনস্বার্থে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করাই হবে আমাদের অঙ্গীকার। নবনির্বাচিত সভাপতি মো. জাকির হোসেন বলেন, শিবচর প্রেসক্লাব হবে সব সাংবাদিকের ঐক্যের ঠিকানা। পারস্পরিক সহযোগিতা, পেশাগত উন্নয়ন ও গণমাধ্যমের মর্যাদা রক্ষায় আমরা সম্মিলিতভাবে কাজ করব। সাংবাদিক মহলের প্রত্যাশা, নতুন নেতৃত্বের হাত ধরে শিবচর প্রেসক্লাব আরও গতিশীল ও শক্তিশালী সংগঠনে পরিণত হবে এবং জনস্বার্থে দায়িত্বশীল সাংবাদিকতার নতুন দিগন্ত উন্মোচিত হবে।
4:20 pm, Sunday, 2 August 2026
শিরোনাম :
উৎসবমুখর পরিবেশে শিবচর প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন
-
MIT ERP
- Update Time : 02:05:38 pm, Sunday, 2 August 2026
- 9
Tag :
Popular Post





















