ময়মনসিংহের দুই উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার নান্দাইলের মহেশকুড়া ইউনিয়নের বাস্তহারা গ্রামে এবং দক্ষিণ পাগলা উপজেলার লংগাইর ইউনিয়নে এসব ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, পাগলা থানার বাগরাপাড়া গ্রামের রমিজ উদ্দিনের ছেলে রাতুল (১৯) স্থানীয় প্রতিষ্ঠানে চাকরি করতেন। শনিবার অসাবধানতাবশত ফিশারির বিদ্যুৎ সংযোগের তারে স্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে গফরগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নাসরিন সুলতানা মুন তাকে মৃত ঘোষণা করেন। অপরদিকে, চর আলগি ইউনিয়নের ফেরদৌস আলমের ছেলে বাদल (৪৫) বাস্তহারা গ্রামে পানির মোটর পাম্পের বিদ্যুৎ লাইনের সুইচ চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয়রা উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।
শিরোনাম :
ময়মনসিংহের দুই উপজেলায় বিদ্যুৎস্পর্শে দুজনের মৃত্যু
- Update Time : 04:01:27 am, Sunday, 2 August 2026
- 30
Tag :
Popular Post





















