আজ সোমবার, ৩০ নভেম্বর ২০২৬
১৫ অগ্রহায়ণ, ১৪৩৩ | ১৯ জমাদিউস সানি ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
১৯°C
সর্বোচ্চ: ২৯°C
সর্বনিম্ন: ১৯°C
বৃষ্টির সম্ভাবনা: ০%

তামাকের থাবায় বছরে ২ লাখ মৃত্যু

  • MIT ERP
  • Update Time : 03:55:17 am, Monday, 30 November 2026
  • 21

তামাকের থাবায় বছরে ২ লাখ মৃত্যু

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

প্রতিরোধযোগ্য মৃত্যুর সবচেয়ে বড় কারণ তামাক ব্যবহার। এর ফলে দেশে প্রতিবছর প্রায় দুই লাখ মানুষের মৃত্যু হয়, যা মোট মৃত্যুর ১৮ দশমিক ৩ শতাংশ। তামাকজনিত রোগে আক্রান্ত হন ৪৪ লাখ মানুষ। এ ছাড়া প্রতিবছর চার লক্ষাধিক মানুষ পঙ্গুত্বের শিকার হন। এসব ক্ষতি কমাতে শক্তিশালী তামাক কর নীতি প্রণয়নের তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা।

গতকাল রোববার বেলা ১১টায় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে স্বাস্থ্য অর্থনীতি ইউনিট আয়োজিত এক কর্মশালায় বক্তারা এসব কথা বলেন। বিইআর ও বিএনটিটিপির কারিগরি সহায়তায় আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের মহাপরিচালক ড. মো. এনামুল হক।

প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, তামাক সেবন একটি নেশা। এ থেকে মানুষকে দূরে রাখতে সচেতনতার পাশাপাশি কঠোর আইন ও তার প্রয়োগ নিশ্চিত করতে হবে। বিভিন্ন মন্ত্রণালয়ের সমন্বয়ে নীতি প্রণয়ন, তামাকজাত দ্রব্যের ওপর কর বৃদ্ধি এবং কর আদায় নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন তিনি।

স্বাস্থ্য শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের সচিব এ কে এম বেনজামিন রিয়াজী বলেন, কর বৃদ্ধির পাশাপাশি রাজস্ব ফাঁকি প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নিলে তামাকের ব্যবহার কমবে এবং সরকারের আয় বাড়বে। স্বাস্থ্যসেবা বিভাগের সচিব ড. আ ন ম বজলুর রশীদ বলেন, দাম বাড়িয়ে চাহিদা কমানো বিজ্ঞানসম্মত পদ্ধতি। কর বৃদ্ধির পাশাপাশি তামাক চাষ নিয়ন্ত্রণেও সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

মূল বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. রুমানা হক জানান, দেশে হৃদরোগজনিত মৃত্যুর ২৪ শতাংশ এবং ক্যানসারে মৃত্যুর ৪৬ শতাংশের সঙ্গে তামাক ব্যবহারের সম্পর্ক রয়েছে। পরোক্ষ ধূমপানে প্রতিবছর ৬১ হাজার শিশু সুস্থ জীবন-বছর হারাচ্ছে। প্রস্তাবিত জাতীয় তামাক কর নীতি বাস্তবায়িত হলে স্বাস্থ্যঝুঁকি ও মৃত্যুহার কমবে।

সভাপতির বক্তব্যে ড. মো. এনামুল হক বলেন, ধূমপানের কারণে একজন ধূমপায়ী গড়ে জীবনের সাতটি সুস্থ বছর হারান। তামাকের কারণে স্বাস্থ্য ও পরিবেশগত ক্ষতির পরিমাণ বছরে প্রায় ৮৭ হাজার ৫৪৪ কোটি টাকা, যা তামাক থেকে সরকারের রাজস্ব আয়ের দ্বিগুণেরও বেশি। সমন্বিত করনীতি এ ক্ষতি কমাতে সহায়ক হবে।

কর্মশালায় বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধি, বিশেষজ্ঞ ও সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান নিয়মিত কার্যক্রমের অংশ: স্বরাষ্ট্রমন্ত্রী

তামাকের থাবায় বছরে ২ লাখ মৃত্যু

Update Time : 03:55:17 am, Monday, 30 November 2026