আজ সোমবার, ৩০ নভেম্বর ২০২৬
১৫ অগ্রহায়ণ, ১৪৩৩ | ১৯ জমাদিউস সানি ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
২০°C
সর্বোচ্চ: ২৯°C
সর্বনিম্ন: ১৯°C
বৃষ্টির সম্ভাবনা: ০%

সাতক্ষীরা ডিসি অফিসের ক্যান্টিনে ফের বিস্ফোরণ, আতঙ্ক

  • MIT ERP
  • Update Time : 03:30:48 am, Monday, 30 November 2026
  • 20

সাতক্ষীরা ডিসি অফিসের ক্যান্টিনে ফের বিস্ফোরণ, আতঙ্ক

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালত চত্বরসংলগ্ন জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ের ক্যান্টিনের টিনের চালে ফের বিস্ফোরণের শব্দে আতঙ্ক ছড়িয়েছে। চার দিনের ব্যবধানে একই স্থানে দ্বিতীয়বার এ ধরনের ঘটনা ঘটল। রোববার (২৯ নভেম্বর) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হননি এবং কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে আদালত ও ডিসি অফিস এলাকায় বিচারপ্রার্থী, আইনজীবী, কর্মকর্তা-কর্মচারীসহ সাধারণ মানুষের উপস্থিতি ছিল। এ সময় হঠাৎ ক্যান্টিনের টিনের চালে বিকট শব্দ হয়। আকস্মিক এ শব্দে আশপাশের লোকজন ও ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পাশের চায়ের দোকানদার ইলিয়াস হোসেন জানান, দুপুর ১২টার দিকে তাঁর দোকানে ক্রেতাদের স্বাভাবিক ভিড় ছিল। হঠাৎ ক্যান্টিনের চাল থেকে বিকট শব্দ শোনা যায়। এতে সবাই চমকে ওঠেন। কী ঘটেছে, তা নিয়ে উপস্থিত মানুষের মধ্যে কৌতূহল ও আতঙ্ক তৈরি হয়।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা প্রশাসক ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তাঁরা ক্যান্টিনের চাল ও আশপাশের এলাকা ঘুরে দেখেন এবং উপস্থিত লোকজনের সঙ্গে কথা বলেন।

এদিকে, ঘটনার পর বিস্ফোরণের ধরন নিয়ে নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে পুলিশ জানিয়েছে, এটি কোনো ককটেল বিস্ফোরণ নয়, পটকা ফোটানোর ঘটনা।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ‘ককটেল নয়, পটকা ফোটানো হয়েছে। কারা এ ঘটনা ঘটিয়েছে, তা তদন্ত করছে পুলিশ। জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।’

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

মায়ের জন্যও সময় নেই! ফেসবুক স্ক্রল করতে গিয়ে ৭–৮ ঘণ্টা শেষ—আরশের সিদ্ধান্ত

সাতক্ষীরা ডিসি অফিসের ক্যান্টিনে ফের বিস্ফোরণ, আতঙ্ক

Update Time : 03:30:48 am, Monday, 30 November 2026