আজ সোমবার, ৩০ নভেম্বর ২০২৬
১৫ অগ্রহায়ণ, ১৪৩৩ | ১৯ জমাদিউস সানি ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
২১°C
সর্বোচ্চ: ২৯°C
সর্বনিম্ন: ১৯°C
বৃষ্টির সম্ভাবনা: ০%

সাবেক এমপি আনারের মেয়ে ডরিন রিমান্ড শেষে কারাগারে

  • MIT ERP
  • Update Time : 12:01:00 am, Monday, 30 November 2026
  • 25

সাবেক এমপি আনারের মেয়ে ডরিন রিমান্ড শেষে কারাগারে

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

সংসদ সদস্য থাকাকালে কলকাতায় ‘খুন হওয়া’ আনোয়ারুল আজীম আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিনকে যাত্রাবাড়ী থানার বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ পিয়াসের আদালত এ আদেশ দেন বলে প্রসিকিউশন পুলিশের এসআই মহিন উদ্দিন জানিয়েছেন।

রাজধানীর লালমাটিয়া এলাকার একটি বাসা থেকে ডরিনকে বুধবার রাতে গ্রেপ্তার করা হয়। পরদিন তার তিন দিনের রিমান্ডের আদেশ দেন আদালত। তিন দিনের রিমান্ড শেষে গতকাল ডরিনকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের ওয়ারী জোনাল টিমের এসআই মো. শাহাদাত হোসেন নাফিজ।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামছুদ্দোহা সুমন বলেন, আসামির পক্ষে জামিনের আবেদন করা হয়। রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধিতা করি। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার বিবরণে বলা হয়, গত ৯ নভেম্বর রাত সোয়া ৮টার দিকে যাত্রাবাড়ীর চৌরাস্তা এলাকায় ‘দুষ্কৃতকারীরা’ আইনশৃঙ্খলা বিঘিœত ও নাশকতা করতে জড়ো হয়। এ সময় তারা ককটেল বিস্ফোরণ ঘটায়। এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় মামলা করে পুলিশ। এ মামলায় ডরিনের রিমান্ড আবেদনে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে ডরিনকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে তার রিমান্ড প্রয়োজন।

২৪ বছর বয়সি ডরিনের গ্রামের বাড়ি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নিশ্চিন্তপুরে। তার মায়ের নাম ইয়াসমিন ফেরদৌস। তিনি লালমাটিয়ার সি ব্লকের একটি বাসায় থাকতেন। কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনার ছিলেন ঝিনাইদহ-৪ আসনের তিনবারের সংসদ সদস্য। ২০২৪ সালের ১১ মে চিকিৎসার জন্য ভারতে গিয়ে তিনি নিখোঁজ হন। তার বন্ধু স্বর্ণ ব্যবসায়ী গোপাল বিশ্বাস কলকাতায় জিডি করার পর দুই দেশে তদন্ত শুরু হয়। পরে পুলিশ বলেছিল, এমপি আনারকে কলকাতার এক বাড়িতে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

সাবেক এমপি আনারের মেয়ে ডরিন রিমান্ড শেষে কারাগারে

সাবেক এমপি আনারের মেয়ে ডরিন রিমান্ড শেষে কারাগারে

Update Time : 12:01:00 am, Monday, 30 November 2026