আজ শনিবার, ২১ নভেম্বর ২০২৬
৬ অগ্রহায়ণ, ১৪৩৩ | ১০ জমাদিউস সানি ১৪৪৮
ঢাকা
বৃষ্টি
২২°C
সর্বোচ্চ: ২৪°C
সর্বনিম্ন: ২২°C
বৃষ্টির সম্ভাবনা: ১০০%

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের ৩৮ লাখ টাকা ক্ষতিপূরণ

  • MIT ERP
  • Update Time : 04:45:52 am, Saturday, 21 November 2026
  • 24

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের ৩৮ লাখ টাকা ক্ষতিপূরণ

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

সাতক্ষীরার তালা উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত সাতজনের পরিবার এবং গুরুতর আহত হয়ে পঙ্গুত্ববরণকারী ৭ পরিবার ৩৮ লাখ টাকা সরকারি আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত অনুমোদন করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১১টায় তালা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে বিআরটিএ’র স্থায়ী অনুসন্ধান কমিটির এক সভায় যাচাই-বাছাই শেষে এই অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা।

অনুমোদিত সিদ্ধান্ত অনুযায়ী, সড়ক দুর্ঘটনায় নিহত প্রত্যেকের পরিবার এককালীন ৫ লাখ টাকা করে মোট ৩৫ লাখ টাকা এবং দুর্ঘটনায় অঙ্গহানির শিকার হয়ে পঙ্গুত্ববরণকারী ব্যক্তি ৩ লাখ টাকা আর্থিক সহায়তা পাবেন।

ক্ষতিপূরণের তালিকায় যারা রয়েছেন কমিটির যাচাই-বাছাই শেষে অনুমোদিত তালিকায় সাতজন নিহত ব্যক্তির পরিবার স্থান পেয়েছে। 

তারা হলেন— ১. মেহেদী হাসান (১৫): তালার খলিলনগর ইউনিয়নের প্রসাদপুর গ্রামের বাসিন্দা। গত ২৬ মে মোটরসাইকেল ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে তিনি প্রাণ হারান। ২. মেহেদী হাসান সবুজ (৩০): পাটকেলঘাটা ব্রিজে মোটরসাইকেল ও পণ্যবাহী ট্রাকের সংঘর্ষে তিনি নিহত হন। ৩. হারুনর রশিদ (৩৮): খুলনার ডুমুরিয়া উপজেলার বেতাগ্রামের বাসিন্দা। সাহাপুর বাজারের পশ্চিমে বাস ও মোটরভ্যানের সংঘর্ষে তিনি মারা যান। ৪. মাজেদ গাজী (৬৩): শাকদহা এলাকায় দ্রুতগামী পরিবহনের সঙ্গে সংঘর্ষে তিনি নিহত হন। ৫. কুশল সরকার (১৩): সাহাপুর বাজারে মোটরসাইকেল ও বাসের সংঘর্ষে নিহত হন এই স্কুলছাত্র। ৬. আনন্দ দাস (৫৭): শাকদহা এলাকায় বাসের ধাক্কায় তাঁর মৃত্যু হয়। ৭. জয়দেব সরকার (৫৫): কুমিরা বাজার মোড়ে মোটরসাইকেলের আঘাতে তিনি প্রাণ হারান।

আহত ব্যক্তি হলেন- নিহতদের পরিবারের পাশাপাশি ডুমুরিয়া উপজেলার কাকুড়পাড়া গ্রামের আব্দুস সাত্তারের (৪০) আবেদনটিও অনুমোদন পেয়েছে। গত ৯ জুলাই তালার সাহাপুর বাজারে মোটরচালিত ভ্যান ও একটি পরিবহনের সংঘর্ষে তিনি গুরুতর আহত হন। ওই দুর্ঘটনায় তার বাম পা হাঁটুর নিচ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। সরকারি বিধি অনুযায়ী তিনি ৩ লাখ টাকা ক্ষতিপূরণ পাচ্ছেন।

বিআরটিএ সাতক্ষীরা কার্যালয়ের মোটরযান পরিদর্শক ও অনুসন্ধান কমিটির সদস্য সচিব মো. ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, সড়ক পরিবহন আইন অনুযায়ী ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর আবেদন যাচাই-বাছাই করে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে চেকের মাধ্যমে এই অর্থ হস্তান্তর করা হবে।

অনুষ্ঠিত ওই সভায় কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন তালা থানার ওসি মো. আব্দুল আলীম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার প্রতিনিধি আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. ফয়সাল সরদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা সুপারভাইজার প্রভাষ কুমার দাস এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আরিফুজ্জামান।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের ৩৮ লাখ টাকা ক্ষতিপূরণ

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের ৩৮ লাখ টাকা ক্ষতিপূরণ

Update Time : 04:45:52 am, Saturday, 21 November 2026