আজ শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৬ অগ্রহায়ণ, ১৪৩৩ | ০৯ জমাদিউস সানি ১৪৪৮
ঢাকা
গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
২৩°C
সর্বোচ্চ: ২৩°C
সর্বনিম্ন: ২২°C
বৃষ্টির সম্ভাবনা: ১০০%

বাসে আগুন ও কলকারখানা বন্ধ করে দেওয়ায় রাষ্ট্রপতির ক্ষোভ

  • MIT ERP
  • Update Time : 02:50:53 pm, Friday, 20 November 2026
  • 23

বাসে আগুন ও কলকারখানা বন্ধ করে দেওয়ায় রাষ্ট্রপতির ক্ষোভ

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

স্বাধীনতার ৫৫ বছর পার হলেও দেশের বেশ কিছু মৌলিক সমস্যার সমাধান না হওয়ায় হতাশা প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশে নিরপরাধ মানুষ হত্যা, বাসে আগুন দেওয়া এবং কলকারখানা বন্ধ করে দেওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেছেন, নিজেদের ধ্বংসের এই প্রবণতা থেকে জাতিকে বেরিয়ে আসতে হবে।

শুক্রবার (২০ নভেম্বর) ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, ‘দেশের নিরপরাধ মানুষকে হত্যা করা হচ্ছে, বাসে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে, কলকারখানাগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে। এ কোন বাংলাদেশ? আমরা কোন জাতি? যে জাতি নিজেদের ধ্বংস করছি। এই অবস্থা থেকে আমাদের বেরিয়ে আসা প্রয়োজন।’

গণতন্ত্র প্রতিষ্ঠা ও সমাজ পরিবর্তনে শিক্ষার্থীদের ঐতিহাসিক ভূমিকার কথা তুলে ধরে মির্জা ফখরুল বলেন, বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা পূরণে দীর্ঘকাল ধরে ছাত্রসমাজ অগ্রণী ভূমিকা পালন করে আসছে। ভাষা আন্দোলন থেকে শুরু করে ২০২৪ সালের আন্দোলন পর্যন্ত বিভিন্ন সময়ে ছাত্ররা পরিবর্তনের দাবিতে রাজপথে নেমেছে। তারা সমাজের পরিবর্তন এবং বিদ্যমান ব্যবস্থার সংস্কার চেয়েছে। তবে দুর্ভাগ্যজনকভাবে সব সময় সেই প্রত্যাশা পূরণ করা সম্ভব হয়নি।

ঢাকা কলেজের ঐতিহ্য ও অবদানের কথা উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, ঢাকা কলেজ শুধু বাংলাদেশের নয়, এই অঞ্চল ও সমগ্র উপমহাদেশের অন্যতম প্রাচীন ও গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান থেকে বহু সৃজনশীল ও মেধাবী মানুষের সৃষ্টি হয়েছে। কলেজটির শিক্ষার্থীরা সব সময় রাজনৈতিকভাবে সচেতন ছিলেন এবং বিভিন্ন গণতান্ত্রিক ও সামাজিক আন্দোলনে সংগ্রামী ভূমিকা রেখেছেন।

তবে কলেজটির বর্তমান অবকাঠামোগত ও আবাসন সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। মির্জা ফখরুল বলেন, ঢাকা কলেজের শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত আবাসন ও হোস্টেল সুবিধা নেই। এমনকি ভালো লাইব্রেরি ও আধুনিক ল্যাবরেটরির অভাবের কথাও শুনে তার খারাপ লেগেছে।

শিক্ষাব্যবস্থার আমূল সংস্কারের প্রয়োজনীয়তা তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, দেশে প্রতিবছর অসংখ্য শিক্ষার্থী স্নাতক সম্পন্ন করে কর্মজীবনে প্রবেশ করছেন, কিন্তু তাদের জন্য পর্যাপ্ত কর্মসংস্থান ও চাকরির সুযোগ তৈরি হচ্ছে না। এ পরিস্থিতি থেকে উত্তরণে শিক্ষাব্যবস্থাকে নতুনভাবে সাজাতে হবে, যাতে শিক্ষার্থীরা বাস্তব জীবনে কার্যকর ও প্রয়োজনীয় দক্ষতা অর্জন করতে পারেন।

তিনি বলেন, শিক্ষাব্যবস্থা এমন হতে হবে, যা দেশের চাহিদা, মানুষের প্রয়োজন এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। শুধু ডিগ্রি অর্জন নয়, শিক্ষার্থীদের দক্ষ ও কর্মক্ষম করে গড়ে তোলার বিষয়েও গুরুত্ব দিতে হবে।

বাংলাদেশকে সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে মির্জা ফখরুল বলেন, এ দেশের জন্য পূর্বপুরুষেরা জীবন দিয়েছেন। একইভাবে নতুন প্রজন্মের অনেক তরুণও দেশের স্বপ্ন বাস্তবায়নে জীবন উৎসর্গ করেছেন। তাদের স্বপ্ন ও আত্মত্যাগের ভিত্তিতেই এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে হবে, যেখানে আগামী প্রজন্ম মর্যাদা ও সম্মানের সঙ্গে জীবনযাপন করতে পারবে।

তিনি আরও বলেন, ভবিষ্যৎ বাংলাদেশ হবে মানবিকতা ও সাম্যের ভিত্তিতে প্রতিষ্ঠিত একটি রাষ্ট্র। সেখানে প্রত্যেক মানুষ নিজের উন্নয়ন এবং সম্ভাবনা বিকাশের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা পাবে। এমন একটি দেশই গড়ে তুলতে চায় সরকার।

শিক্ষকদের দায়িত্ব সম্পর্কে রাষ্ট্রপতি বলেন, শিক্ষকদের কাজ কেবল পাঠদানেই সীমাবদ্ধ নয়। শিক্ষার্থীদের চিন্তাশক্তি, বিবেক, মূল্যবোধ ও মানবিক চরিত্র গঠনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। শিক্ষার্থীদের মধ্যে মুক্তবুদ্ধির চর্চা, জ্ঞান অনুসন্ধান, গবেষণামনস্কতা ও সৃজনশীল চিন্তার বিকাশে শিক্ষকদের উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে।

বক্তব্যের শেষ পর্যায়ে নতুন প্রজন্মের প্রতি আশাবাদ ব্যক্ত করে রাষ্ট্রপতি বলেন, বর্তমান প্রজন্ম অনেক বেশি সৃজনশীল, সাহসী ও উদ্যোগী। তাদের হাত ধরেই বাংলাদেশ একদিন সত্যিকার অর্থে একটি বাসযোগ্য, সমৃদ্ধ ও মানবিক সমাজ হিসেবে গড়ে উঠবে বলে তিনি আশা প্রকাশ করেন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

বাসে আগুন ও কলকারখানা বন্ধ করে দেওয়ায় রাষ্ট্রপতির ক্ষোভ

Update Time : 02:50:53 pm, Friday, 20 November 2026