আজ শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৬ অগ্রহায়ণ, ১৪৩৩ | ০৯ জমাদিউস সানি ১৪৪৮
ঢাকা
গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
২৩°C
সর্বোচ্চ: ২৩°C
সর্বনিম্ন: ২২°C
বৃষ্টির সম্ভাবনা: ১০০%

জাককানইবিতে বন্ধুসভার মশকনিধন কর্মসূচি

  • MIT ERP
  • Update Time : 02:16:14 pm, Friday, 20 November 2026
  • 18

জাককানইবিতে বন্ধুসভার মশকনিধন কর্মসূচি

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণে মশকনিধন কর্মসূচি পালন করেছে জাককানইবি বন্ধুসভা। ১৮ নভেম্বর ক্যাম্পাসে এ কর্মসূচির আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. মোশাররফ হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন বন্ধুসভার উপদেষ্টা রিয়াজুল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের প্রধান তারিফুল ইসলাম, প্রকৌশলী হাফিজুর রহমান, শিক্ষক ও বন্ধুসভার সদস্যরা।

কর্মসূচির অংশ হিসেবে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে মশকনিধন স্প্রে করা হয়। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্রচার চালানো হয়।

উপাচার্য অধ্যাপক মো. মোশাররফ হোসেন বলেন, ‘আমি আজকের এই উদ্যোগকে সাধুবাদ জানাই। কারণ, ডেঙ্গু আমাদের দেশের একটি গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য সমস্যা। ডেঙ্গু প্রতিরোধে সিটি করপোরেশন, পৌরসভাসহ বিভিন্ন প্রতিষ্ঠান নানা উদ্যোগ নিয়ে থাকে। তবে বিশ্ববিদ্যালয় পর্যায়ে এ ধরনের কর্মসূচির আয়োজন তুলনামূলক কম দেখা যায়। সেই জায়গা থেকে আমাদের শিক্ষার্থীরা এ উদ্যোগ গ্রহণ করে বিশ্ববিদ্যালয়কে আলোকিত এবং সবাইকে এ বিষয়ে সচেতন করেছে।’

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণে মশকনিধন কর্মসূচি।

অধ্যাপক মো. মোশাররফ হোসেন বলেন, ‘একসময় বাংলাদেশে ডেঙ্গু মহামারি আকার ধারণ করেছিল। এর কারণে অনেক তাজা প্রাণ আমাদের মাঝ থেকে হারিয়ে গেছে। ভবিষ্যতে যেন এমন পরিস্থিতির পুনরাবৃত্তি না ঘটে, সে জন্য প্রতিকারের চেয়ে প্রতিরোধই উত্তম। তাই আমাদের এখন থেকেই প্রতিরোধমূলক কার্যক্রম জোরদার করতে হবে। আজকের কর্মসূচির আয়োজকদের ব্যক্তিগতভাবে এবং বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ধন্যবাদ জানাই।’

জাককানইবি বন্ধুসভার সভাপতি নুসরাত জাহানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাশেদুল হাসানের সঞ্চালনায় কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সার্বিক সহযোগিতা করেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদস্যসচিব মামুন সরকার।

বন্ধু, জাককানইবি বন্ধুসভা

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

জাককানইবিতে বন্ধুসভার মশকনিধন কর্মসূচি

Update Time : 02:16:14 pm, Friday, 20 November 2026