আজ মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
১৪ আশ্বিন, ১৪৩৩ | ১৬ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
৩৫°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৮°C
বৃষ্টির সম্ভাবনা: ১৪%

টুঙ্গিপাড়ায় মাদক সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

  • MIT ERP
  • Update Time : 01:13:48 pm, Tuesday, 29 September 2026
  • 14

টুঙ্গিপাড়ায় মাদক সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মাদক সেবনের অপরাধে দুই যুবককে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার রাতে এই মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ দিদারুল আলম।

মঙ্গলবার সকালে তাদের কারাগারে পাঠানো হয়েছে। দণ্ডিতরা হলেন, উপজেলার কুশলী ইউনিয়নের চর গোষ্ঠী গ্রামের আব্দুল্লাহ শেখের ছেলে শামীম শেখ (২০) ও গোপালপুর ইউনিয়নের চর গোপালপুর গ্রামের কালাম শিকদারের ছেলে সজীব সিকদার (৩৫)। টুঙ্গিপাড়া থানার ওসি আইয়ুব আলী বলেন, শনিবার রাতে মাদকবিরোধী অভিযানে শামীমকে ইয়াবা ও সজীবকে গাঁজাসহ আটক করে পুলিশ। তখন জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা সেবনের উদ্দেশ্যে মাদক কিনেছিল। ওসি আরও বলেন, পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে শামীমকে তিন মাস ও সজীবকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। সেই সাথে তাদের উভয়কে ৫০ টাকা করে জরিমানা করা হয়। মঙ্গলবার সকালে তাদের কারাগারে পাঠানো হয়েছে। আগামীতেও মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

টুঙ্গিপাড়ায় মাদক সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

Update Time : 01:13:48 pm, Tuesday, 29 September 2026