আজ মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
১৪ আশ্বিন, ১৪৩৩ | ১৬ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩১°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৮°C
বৃষ্টির সম্ভাবনা: ৬%

দুমকির ইউএনও আব্দুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরী বদলি

  • MIT ERP
  • Update Time : 07:02:37 pm, Monday, 28 September 2026
  • 21

দুমকির ইউএনও আব্দুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরী বদলি

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

পটুয়াখালীর দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরীকে বদলি করা হয়েছে। তাকে পিরোজপুরের জিয়ানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়েছে। রোববার (২৭ সেপ্টেম্বর) বরিশাল বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সংস্থাপন-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. আহসান হাবিব স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

প্রজ্ঞাপন অনুযায়ী, বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন) ক্যাডারের ১৮৮৪৮ পরিচিতি নম্বরের কর্মকর্তা আব্দুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরীকে দুমকির দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে জিয়ানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়েছে। এর আগে গত ১১ আগস্ট দুমকিতে তার অপসারণের দাবিতে মানববন্ধন করেন স্থানীয় ছাত্র- জনতা। মানববন্ধনের প্রচারপত্রে ইউএনওর বিরুদ্ধে মাদকবিরোধী ব্যবস্থা না নেওয়া এবং দায়িত্ব পালনে অবহেলার অভিযোগ তোলা হয়।

এসব অভিযোগের ভিত্তিতে তার অপসারণের দাবিও জানানো হয়েছিল। তবে মানববন্ধনে উত্থাপিত অভিযোগের সত্যতা কিংবা ওই কর্মসূচির সঙ্গে ইউএনওর পরবর্তী বদলির কোনো সরাসরি সম্পর্ক রয়েছে কি না, সে বিষয়ে প্রজ্ঞাপনে কিছু বলা হয়নি। প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, আব্দুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরীর অব্যাহতি গ্রহণ এবং নতুন ইউএনও পদায়নের মধ্যবর্তী সময়ে পটুয়াখালী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তার অতিরিক্ত দায়িত্ব পালন করবেন।

ইউএনও আবদুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরী বদলির সত্যতা নিশ্চিত করেছেন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

১৪ বছরেও শেষ হয়নি রামু বৌদ্ধমন্দিরে হামলার বিচার

দুমকির ইউএনও আব্দুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরী বদলি

Update Time : 07:02:37 pm, Monday, 28 September 2026