আজ শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
১১ আশ্বিন, ১৪৩৩ | ১৩ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩২°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৭৪%

সোনাগাজীতে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

  • MIT ERP
  • Update Time : 03:56:57 pm, Saturday, 26 September 2026
  • 11

সোনাগাজীতে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

তিন মাসব্যাপী দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬-এর অংশ হিসেবে ফেনীর সোনাগাজীতে ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল থেকে একযোগে উপজেলা ভূমি অফিস, সকল ইউনিয়ন ভূমি অফিস এবং সোনাগাজীর বিভিন্ন হাটে-বাজারে এই বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়।

উপজেলা ভূমি অফিস এর আয়োজনে পরিচালিত এই অভিযানের শুভ উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইউছুফ মিয়া। উদ্বোধনী অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) জানান, ডেঙ্গু প্রতিরোধে পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার কোনো বিকল্প নেই। এরই ধারাবাহিকতায় সরকার ঘোষিত এই কর্মসূচি সোনাগাজীতে গুরুত্বের সঙ্গে বাস্তবায়ন করা হচ্ছে। আগামী তিন মাসজুড়ে নিয়মিতভাবে এ পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত থাকবে। অভিযানকালে উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ব্যানার হাতে উপস্থিত থেকে সর্বস্তরের জনগণকে নিজ নিজ আঙিনা, বাজার ও আশেপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং জমে থাকা পানি দূর করার অনুরোধ জানান। স্থানীয় জনগণ ও ব্যবসায়ীরাও এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে ডেঙ্গু মুক্ত পরিবেশ গড়তে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহার বিষয়ক চুক্তি সই

সোনাগাজীতে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

Update Time : 03:56:57 pm, Saturday, 26 September 2026