আজ শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
১১ আশ্বিন, ১৪৩৩ | ১৩ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩২°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৭৪%

পেকুয়ায় ইউসুফ আলী হত্যা মামলার ৩ আসামি চট্টগ্রামে গ্রেপ্তার

  • MIT ERP
  • Update Time : 03:34:05 pm, Saturday, 26 September 2026
  • 16

পেকুয়ায় ইউসুফ আলী হত্যা মামলার ৩ আসামি চট্টগ্রামে গ্রেপ্তার

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

কক্সবাজারের পেকুয়ার টইটংয়ে তুচ্ছ ঘটনায় ইউসুফ আলী (৬৭) প্রকাশ মুন্সি মিয়াকে হত্যার অভিযোগে দায়ের করা মামলার তিন আসামিকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গত শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাতে র‌্যাবের সহযোগিতায় চট্টগ্রাম নগরীর চাঁদগাঁও এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- টইটংয়ের খুইন্যাভিটা এলাকার চাঁন মিয়ার ছেলে নুরুল কাদের, তার মেয়ে ফাহিমা জান্নাত এবং সুলতান আহমদের মেয়ে সালমা বেগম। নিহত ইউসুফ আলী টইটং ইউনিয়নের আলিম্যারঝিরি এলাকার কাদের বখশের ছেলে। এ ঘটনায় নিহতের স্ত্রী ছেনুয়ারা বেগম বাদী হয়ে গত ৯ সেপ্টেম্বর রাতে পেকুয়া থানায় হত্যা মামলা দায়ের করেন। যার মামলার নম্বর ১২/২৬।

মামলা সূত্রে জানা যায়, ইউসুফ আলী হত্যাকাণ্ডের এ ঘটনায় একই পরিবারের পাঁচজন নামোল্লেখ এবং অজ্ঞাত ৩ থেকে ৪ জনকে আসামি করা হয়েছে। উল্লেখ্য, গত ৬ সেপ্টেম্বর বিকেলে টইটং ইউনিয়নের আলিম্যারঝিরি এলাকায় নলকূপ থেকে পানি নেওয়াকে কেন্দ্র করে ইউসুফ আলীর সঙ্গে আসামিদের বিরোধ সৃষ্টি হয়। একপর্যায়ে তাকে দুই দফায় মারধর করা হয়। পরে পাকা সড়কের ওপর মাথায় তুলে আছাড় মারে।

এতে ইউসুফ আলী গুরুতর আহত হন। একই ঘটনায় তার পরিবারের আরও তিন সদস্য আহত হন। গুরুতর আহত ইউসুফ আলীকে প্রথমে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়। পেকুয়া থানার ওসি মো. মেহেদী হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে মামলার আসামিরা চট্টগ্রাম নগরীর চাঁদগাঁও এলাকায় অবস্থান করছেন।

পরে র‍্যাবের সহযোগিতায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহার বিষয়ক চুক্তি সই

পেকুয়ায় ইউসুফ আলী হত্যা মামলার ৩ আসামি চট্টগ্রামে গ্রেপ্তার

Update Time : 03:34:05 pm, Saturday, 26 September 2026