আজ শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
৪ আশ্বিন, ১৪৩৩ | ০৬ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩২°C
সর্বোচ্চ: ৩৬°C
সর্বনিম্ন: ২৮°C
বৃষ্টির সম্ভাবনা: ১৪%

কোন ২৩ জনকে নিয়ে আসিয়ান কাপে খেলতে যাচ্ছে বাংলাদেশ?

  • MIT ERP
  • Update Time : 06:32:24 pm, Friday, 18 September 2026
  • 22

কোন ২৩ জনকে নিয়ে আসিয়ান কাপে খেলতে যাচ্ছে বাংলাদেশ?

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ইন্দোনেশিয়া ও হংকংয়ের যৌথ আয়োজনে আগামী ২৪ সেপ্টেম্বর শুরু হতে যাচ্ছে ফিফা আসিয়ান কাপ। টুর্নামেন্টে বাংলাদেশের সবগুলো ম্যাচ হবে ইন্দোনেশিয়ায়। আগে থেকেই জানানো হয়েছিল, এই টুর্নামেন্ট খেলতে ১৯ সেপ্টেম্বর, অর্থাৎ আগামীকাল শনিবার দেশ ছাড়বে জাতীয় দল। কিন্তু দলের কয়েকজনের ভিসা জটিলতায় পিছিয়ে যেতে পারে এ সফর।

তবে এই মুহূর্তে আলোচনায়, কাদের নিয়ে ইন্দোনেশিয়া যাবে বাংলাদেশ দল। কোন ২৩ জনকে স্কোয়াডে রাখবেন কোচ থমাস ডুলি?

আসিয়ান কাপকে সামনে রেখে সম্প্রতি দীর্ঘ অনুশীলন ক্যাম্পের আয়োজন করেন ডুলি। সেখানে ট্রায়ালে অংশ নিয়েছিলেন বেশ কয়েকজন প্রবাসী ফুটবলার। তবে সেই প্রবাসী ফুটবলারদের মধ্যে এরই মধ্যে ক্যাম্প থেকে বাদ পড়েছেন ইয়াসার তাহমিদ হাসান ও দেবজিৎ সরকার। বাকিদের মধ্যে মূল দলে জায়গা পাওয়ার লড়াইয়ে আছেন শুকি ইতোফুসা, জিদান ইউসুফ, ইউসুফ আহমেদ ও সাইফ কেরাওয়ালা।

সূত্র বলছে, এ চারজনের মধ্যে চূড়ান্ত দলে জায়গা পাওয়ার লড়াইয়ে এগিয়ে আছেন শুকি ইতোফুসা ও জিদান ইউসুফ। বাদ পড়তে পারেন ইউসুফ আহমেদ ও যুক্তরাষ্ট্র প্রবাসী ৬ ফুট ৪ ইঞ্চি উচ্চতার গোলকিপার সাইফ কেরাওয়ালা।

হামজা চৌধুরী, শমিত সোমের মতো অভিজ্ঞ প্রবাসী তারকারা ঢাকার ক্যাম্পে না থাকলেও ইন্দোনেশিয়ায় সরাসরি দলের সঙ্গে যোগ দেওয়ার কথা। দলে চমক হিসেবে দেখা যেতে পারে ইংল্যান্ডের ক্লাব বোরহ্যাম এফসিতে খেলা ফারহান আলী ওয়াহিদকে।

উল্লেখ্য, আসিয়ান কাপে বাংলাদেশ খেলবে ডিভিশন-১-এর ‘এ’ গ্রুপে। আগামী ২৫ সেপ্টেম্বর মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে বাংলাদেশ। এরপর ২৮ সেপ্টেম্বর সিঙ্গাপুরের বিপক্ষে এবং ১ অক্টোবর স্বাগতিক ইন্দোনেশিয়ার বিপক্ষে গ্রুপপর্বের শেষ ম্যাচ খেলবে থমাস ডুলির শিষ্যরা। গ্রুপ পর্ব শেষে আরও একটি ম্যাচ খেলবে বাংলাদেশ সহ ডিভিশন-১ এর প্রতিটি দল। ‘এ’ ও ‘বি’ গ্রুপের বাকি দলগুলোর অবস্থানের ওপর নির্ভর করে সেই ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ঠিক হবে।

আসিয়ান কাপে বাংলাদেশের সম্ভাব্য স্কোয়াড:

‎‎ গোলকিপার: মিতুল মারমা, মেহেদী হাসান শ্রাবণ ও সুজন হোসেন।

‎ ডিফেন্ডার: তারিক কাজী, তপু বর্মন, শাকিল আহাদ, সাদ উদ্দিন, জায়ান আহমেদ, শাকিল হোসেন/জিদান ইউসুফ, মঞ্জুরুর রহমান ও রহমত মিয়া।

‎ মিডফিল্ডার: জামাল ভূঁইয়া, সোহেল রানা, মোহাম্মদ সোহেল রানা, মোহাম্মদ হৃদয়, হামজা চৌধুরী, শমিত সোম ও শেখ মোরসলিন।

‎ ফরোয়ার্ড: ফাহামেদুল ইসলাম, শুকি ইতোফুসা, রাকিব হোসেন, ফারহান আলী ও ফয়সাল আহমেদ/মিনহাজুল করিম।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

দুপচাঁচিয়ায় ‘মাদকসম্রাজ্ঞী’ মরিয়মসহ গ্রেপ্তার ৩

কোন ২৩ জনকে নিয়ে আসিয়ান কাপে খেলতে যাচ্ছে বাংলাদেশ?

Update Time : 06:32:24 pm, Friday, 18 September 2026