আজ শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
৪ আশ্বিন, ১৪৩৩ | ০৬ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩২°C
সর্বোচ্চ: ৩৬°C
সর্বনিম্ন: ২৮°C
বৃষ্টির সম্ভাবনা: ১৪%

পঞ্চগড়-ঢাকা রেলপথে যাত্রীদের চরম দুর্ভোগ ও ভোগান্তি

  • MIT ERP
  • Update Time : 06:16:41 pm, Friday, 18 September 2026
  • 16

পঞ্চগড়-ঢাকা রেলপথে যাত্রীদের চরম দুর্ভোগ ও ভোগান্তি

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

উত্তরের জেলা পঞ্চগড় থেকে প্রতিদিন ঢাকাসহ বিভিন্ন রুটে ৬টি ট্রেন চলাচল করে। দেশের দীর্ঘতম পঞ্চগড়-ঢাকা রেলপথে দুই বছর আগে নতুন কোচ চালু করলেও পরে তা প্রত্যাহার হয়। ফলে, পুরনো ও জরাজীর্ণ বগিতে ভাঙাচোরা আসন, নোংরা ও অপরিচ্ছন্ন শৌচাগারের কারণে দীর্ঘ যাত্রায় দুর্ভোগ পোহাচ্ছেন যাত্রীরা। এসি চেয়ার ও কেবিনেও মিলছে না কাঙ্ক্ষিত সেবা।

দেশের দীর্ঘতম রেলপথ পঞ্চগড়-ঢাকার দৈর্ঘ্য প্রায় ৬০০ কিলোমিটার। এ রুটে পঞ্চগড় থেকে প্রতিদিন ৫টি আন্তঃনগর ও একটি কমিউটার ট্রেন চলে। একতা, দ্রুতযান ও পঞ্চগড় এক্সপ্রেস সরাসরি পঞ্চগড়-ঢাকা রুটে চলে। এছাড়া রাজশাহী, সান্তাহারসহ অন্যান্য রুটেও চলে ট্রেন।

এ রুটে প্রায় দুই বছর ধরে পুরনো কোচ দিয়ে চলছে বেশিরভাগ ট্রেন। ভাড়া বাড়লেও কমেছে সেবার মান। যাত্রীদের অভিযোগ, বেশিরভাগ আসন ভাঙাচোরা, জানালাও নষ্ট। অপরিষ্কার টয়লেট আর নোংরা পরিবেশে দীর্ঘ যাত্রায় দুর্ভোগ পোহাচ্ছেন তারা।

যাত্রী দুর্ভোগের কথা স্বীকার করে পঞ্চগড় স্টেশন মাস্টার জাহিদুল ইসলাম বলেন, ‘বেশ কিছু নতুন কোচ এসেছে। পঞ্চগড়-ঢাকা রুটেও এসব নতুন কোচ দেওয়া হবে।’

সেবার মান বাড়ানোর পাশাপাশি দীর্ঘ এই রুটে নতুন কোচ যুক্ত করে নিরাপদ ও স্বস্তিদায়ক যাত্রা নিশ্চিতের দাবি যাত্রীদের।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

দুপচাঁচিয়ায় ‘মাদকসম্রাজ্ঞী’ মরিয়মসহ গ্রেপ্তার ৩

পঞ্চগড়-ঢাকা রেলপথে যাত্রীদের চরম দুর্ভোগ ও ভোগান্তি

Update Time : 06:16:41 pm, Friday, 18 September 2026