আজ শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
৪ আশ্বিন, ১৪৩৩ | ০৬ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩২°C
সর্বোচ্চ: ৩৬°C
সর্বনিম্ন: ২৮°C
বৃষ্টির সম্ভাবনা: ১৪%

কুড়িগ্রামে সার না পেয়ে কৃষি কর্মকর্তাকে আটকে রাখল কৃষক

  • MIT ERP
  • Update Time : 06:14:34 pm, Friday, 18 September 2026
  • 17

কুড়িগ্রামে সার না পেয়ে কৃষি কর্মকর্তাকে আটকে রাখল কৃষক

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

কুড়িগ্রামে নাগেশ্বরীতে সারের দাবিতে কৃষি কর্মকর্তাকে ৪ ঘণ্টা অবরুদ্ধ করে রাখে কৃষকরা। পরে প্রশাসনের সহায়তায় তাকে উদ্ধার করা হয়।

শুক্রবার সকালে উপজেলার কচাকাটা থানার গাবতলা বাজারে এ ঘটনা ঘটে।

কচাকাটা থানার ওসি অর্পণ কুমার জানান, সার ডিলার ভাই ভাই মেশিনারিজে সকাল ৮টা থেকে কৃষকদের মধ্যে সার বিতরণের কথা ছিল। ভোর থেকে ওই ডিলার পয়েন্টে লাইনে দাঁড়ান কৃষকরা। শত শত কৃষক দীর্ঘ সময় অপেক্ষার পর সার না পাওয়ায় ক্ষুব্ধ হয়ে ওঠেন। এসময় সেখানকার পরিস্থিতি দেখতে গেলে কৃষি উপসহকারী কর্মকর্তা রফিকুল ইসলামকে গুদামে অবরুদ্ধ করে রাখেন কৃষকরা। পরে অবরোধ করা হয় মাদারগঞ্জ- ভূরুঙ্গামারী সড়কও।

প্রায় ৪ ঘণ্টা পর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন সেখানে গিয়ে কৃষকদের সঙ্গে কথা বলেন। পরে পুলিশি পাহারায় কৃষি কর্মকর্তাকে উদ্ধার করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, সুষ্ঠুভাবে সার বিতরণ হয়েছে। তবে চাহিদার তুলনায় বেশি কৃষকের সমাগম হওয়ায় এমন পরিস্থিতি তৈরি হয়।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

দুপচাঁচিয়ায় ‘মাদকসম্রাজ্ঞী’ মরিয়মসহ গ্রেপ্তার ৩

কুড়িগ্রামে সার না পেয়ে কৃষি কর্মকর্তাকে আটকে রাখল কৃষক

Update Time : 06:14:34 pm, Friday, 18 September 2026