আজ শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
৩ আশ্বিন, ১৪৩৩ | ০৫ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
৩৪°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৬৬%

হানিফ ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনায় ব্যাংক নিরাপত্তাকর্মী নিহত, আহত ১

  • MIT ERP
  • Update Time : 01:29:54 pm, Friday, 18 September 2026
  • 15

হানিফ ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনায় ব্যাংক নিরাপত্তাকর্মী নিহত, আহত ১

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন হানিফ ফ্লাইওভারে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লেগে কবির হোসেন (৩২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় সুমন মিয়া (২৪) নামের আরও একজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টা ১০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। নিহত কবির হোসেন (৩২) সোনালী ব্যাংকের নিরাপত্তা প্রহরী হিসেবে কর্মরত ছিলেন। তিনি মতিঝিলের, গোপিবাগ এলাকায় থাকতেন। আহত সুমন মিয়া (২৪) এর গ্রামের বাড়ি গাইবান্ধা জেলার, সাঘাটা থানার, মধ্যপাড়া গ্রামের হামিদুল ইসলামের ছেলে। প্রত্যক্ষদর্শী ও নিহত কবির হোসেনের রুমমেট পবন চন্দ্র দাসের তথ্য অনুযায়ী, রাত ১২টা ১০ মিনিটে দুই আরোহীসহ মোটরসাইকেলটি ফ্লাইওভারে নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা খায়।

এতে তারা গুরুতর আহত হন। পরে তাদেরকে উদ্ধার করে রাত ১ টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে দেওয়া হয়। তিনি আরো জানান, প্রাথমিক চিকিৎসার পরে উন্নত চিকিৎসার জন্য দুজনকেই শেরেবাংলা নগরের প্রাইম ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসা ব্যয়বহুল হওয়ায় নিহতের রুমমেট পবন চন্দ্র দাসকে ফোন দেওয়া হয়।

তিনি বলেন স্থানীয়রাই তাদের উদ্ধার করে প্রথমে প্রাথমিক চিকিৎসা দেন এবং কবির হোসেনের ফোন থেকে আমাকে ফোন দিয়ে বিষয়টি জানান। পরে নিহত কবির হোসেনকে পঙ্গু হাসপাতালে নেওয়া হলে সেখান থেকে তাকে পুনরায় ঢামেকে রেফার করা হয়। এখানেই চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল আনুমানিক ৯ টার দিকে ঢামেকে কর্তব্যরত চিকিৎসক কবির হোসেনকে মৃত ঘোষণা করেন।

এই ঘটনায় আহত আহত সুমন মিয়া বর্তমানে প্রাইম ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড হাসপাতাল, শেরেবাংলা নগরে চিকিৎসাধীন রয়েছেন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

পটুয়াখালীর আরএনপিএল তাপবিদ্যুৎ কেন্দ্রে দরপত্রে বাধা, শিডিউল জমা দিতে পারেনি অধিকাংশ প্রতিষ্ঠান

হানিফ ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনায় ব্যাংক নিরাপত্তাকর্মী নিহত, আহত ১

Update Time : 01:29:54 pm, Friday, 18 September 2026