আজ শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
৩ আশ্বিন, ১৪৩৩ | ০৫ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
৩৫°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৬৬%

দুই বাসের চাপায় মাইলস্টোনের শিক্ষিকা নিহত

  • MIT ERP
  • Update Time : 10:47:29 am, Thursday, 17 September 2026
  • 18

দুই বাসের চাপায় মাইলস্টোনের শিক্ষিকা নিহত

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

দুই বাসের চাপায় তাসপিয়া আহমেদ তিসা (৩১) নামে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের এক শিক্ষিকা নিহত হয়েছেন। বুধবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় বনশ্রীর ফরাজী হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তাসপিয়া আহমেদ মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের আফতাবনগর শাখায় শিক্ষকতা করতেন। তাঁর গ্রামের বাড়ি চাঁদপুর সদর উপজেলার প্রফেসর পাড়ায়। তিনি খিলগাঁওয়ের মেরাদিয়া নোয়াপাড়া এলাকায় বসবাস করতেন। এ বিষয়ে খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) অনয় চন্দ্র পাল জানান, মোটরসাইকেলে যাওয়ার সময় পেছন থেকে পড়ে গেলে তাসপিয়া আহমেদ দুই বাসের চাপায় পড়েন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। দুর্ঘটনার পর পুলিশ মরদেহ উদ্ধার করে। তিনি জানান, দুর্ঘটনায় জড়িত রমজান পরিবহনের একটি বাসসহ দুটি বাস জব্দ করা হয়েছে। এ ঘটনায় বাস দুটির চালক ও হেলপারকে আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে বুধবার রাত ৯টার দিকে তাসপিয়ার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়। তাসপিয়ার ভাই এনাম আহমেদ বলেন, বাসা থেকে বের হয়ে বাসের চাপায় মারা যান তাসপিয়া। পরে খবর পেয়ে হাসপাতালে আসি। পুলিশ বলছে, দুর্ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

যুক্তরাষ্ট্রের জাতীয় দলে ডাক পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান

দুই বাসের চাপায় মাইলস্টোনের শিক্ষিকা নিহত

Update Time : 10:47:29 am, Thursday, 17 September 2026