আজ সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
২৩ ভাদ্র, ১৪৩৩ | ২৪ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
বজ্রসহ বৃষ্টি
৩২°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ৯৮%

পটুয়াখালীর দুমকিতে গভীর রাতে ভয়াবহ আগুন, পুড়ে ছাই ২ দোকান

  • MIT ERP
  • Update Time : 12:50:42 pm, Sunday, 6 September 2026
  • 18

পটুয়াখালীর দুমকিতে গভীর রাতে ভয়াবহ আগুন, পুড়ে ছাই ২ দোকান

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

পটুয়াখালীর দুমকি উপজেলার পাতাবুনিয়া বাজারে গভীর রাতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি ব্যবসাপ্রতিষ্ঠান সম্পূর্ণ পুড়ে গেছে। শনিবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ৯ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

স্থানীয় ও ভুক্তভোগী ব্যবসায়ীদের সূত্রে জানা গেছে, গভীর রাতে হঠাৎ পাতাবুনিয়া বাজারে আগুনের লেলিহান শিখা দেখতে পান স্থানীয়রা। পরে তারা আগুন নেভানোর চেষ্টা করেন। তবে আগুন লাগার পর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, আগুন লাগার পর বিদ্যুৎ সংযোগ বন্ধ করার জন্য বিদ্যুৎ অফিসে অন্তত ১০ বার ফোন করা হলেও দীর্ঘ সময় ফোন রিসিভ করা হয়নি।

পরে ফোন রিসিভ করলেও দ্রুত বিদ্যুৎ সরবরাহ বন্ধ না হওয়ায় আগুন আরও ছড়িয়ে পড়ে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগীরা। অগ্নিকাণ্ডে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত ব্যবসাপ্রতিষ্ঠান দুটি হলো—রত্না এন্টারপ্রাইজ ও সুরাইয়া স্টোর। রত্না এন্টারপ্রাইজের মালিক রুবেল খান। তার দোকানে আনুমানিক ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

অপরদিকে সুরাইয়া স্টোরের মালিক আবুল হাসান। তার দোকানে প্রায় ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে। বিদ্যুৎ বিভাগের বিরুদ্ধে ওঠা গাফিলতির অভিযোগের বিষয়ে দুমকি উপজেলা পল্লী বিদ্যুতের এজিএম ইঞ্জিনিয়ার মেহেদী হাসানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিষয়টি আমরা খতিয়ে দেখছি। আমাদের কোনো লোক বা কর্মকর্তা-কর্মচারীর গাফিলতির প্রমাণ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে আকস্মিক এ অগ্নিকাণ্ডে সর্বস্ব হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন দুই ব্যবসায়ী। স্থানীয় ব্যবসায়ী সমাজ দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত কারণ উদঘাটনের পাশাপাশি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের উপযুক্ত ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

রাজনীতির মাঠে টিকে থাকার কৌশলেই ১১ দলের লংমার্চ, মত বিশ্লেষকদের

পটুয়াখালীর দুমকিতে গভীর রাতে ভয়াবহ আগুন, পুড়ে ছাই ২ দোকান

Update Time : 12:50:42 pm, Sunday, 6 September 2026