আজ সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
২৩ ভাদ্র, ১৪৩৩ | ২৪ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
বজ্রসহ বৃষ্টি
৩২°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ৯৮%

আজ ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

  • MIT ERP
  • Update Time : 12:48:25 pm, Sunday, 6 September 2026
  • 17

আজ ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

রাজধানী ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকায় পরবর্তী ৬ ঘণ্টার মধ্যে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আজ রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

পূর্বাভাস অনুযায়ী, এ সময়ে ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। কোথাও কোথাও সাময়িকভাবে মেঘাচ্ছন্ন আকাশ দেখা দিতে পারে। সেই সঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এ সময় দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। তবে দিনের তাপমাত্রায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রোববার সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। তখন বাতাসের আপেক্ষিক আর্দ্রতা রেকর্ড করা হয় ৮৮ শতাংশ। আজ ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন শনিবার রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল ৩৩ ডিগ্রি সেলসিয়াসে। এদিকে, গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ১২ মিনিটে। আগামীকাল সোমবার সূর্যোদয় হবে ভোর ৫টা ৪২ মিনিটে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

রাজনীতির মাঠে টিকে থাকার কৌশলেই ১১ দলের লংমার্চ, মত বিশ্লেষকদের

আজ ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

Update Time : 12:48:25 pm, Sunday, 6 September 2026