আজ শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
২১ ভাদ্র, ১৪৩৩ | ২২ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩২°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ১০০%

অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সাংবাদিকদের নির্ভয়ে কলম চালানোর আহ্বান এমপি টিপুর

  • MIT ERP
  • Update Time : 03:02:48 pm, Saturday, 5 September 2026
  • 5

অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সাংবাদিকদের নির্ভয়ে কলম চালানোর আহ্বান এমপি টিপুর

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সাংবাদিকদের নির্ভয়ে কলম চালানোর আহ্বান জানিয়েছেন নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু। একই সঙ্গে চাঁদাবাজ, ধান্দাবাজ ও সকল প্রকার অপকর্মের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন এমপি টিপু। সম্প্রতি মান্দা উপজেলা জুড়ে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অর্থ লুটপাট, নামসর্বস্ব ‘পকেট পিআইসি’ (প্রকল্প বাস্তবায়ন কমিটি) গঠন করে সরকারি বরাদ্দ আত্মসাৎ এবং দায়সারা কাজের মাধ্যমে সরকারি অর্থের অপচয় ও হরিলুটের অভিযোগ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে একাধিক সংবাদ প্রকাশিত হয়েছে।

এসব অনিয়ম-দুর্নীতির খবর প্রকাশের পর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এমন বক্তব্য দেন তিনি। সাংবাদিকদের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়ে ডা. ইকরামুল বারী টিপু বলেন, অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ অব্যাহত রাখতে হবে। যেকোনো পরিস্থিতিতে তিনি সাংবাদিকদের পাশে থাকবেন এবং প্রয়োজনীয় সহযোগিতা করবেন। তিনি বলেন, দেশের উন্নয়ন ত্বরান্বিত করাই আমাদের মূল কাজ।

উন্নয়নের নামে কেউ যদি লুটপাট করে এবং এই অন্যায়ে কেউ সহযোগিতা করে, তবে তাদের বিরুদ্ধেও কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। দুর্নীতির মাত্রা সীমা অতিক্রম করলে কাউকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। রাজনীতি প্রসঙ্গে তিনি বলেন, সমাজ বিনির্মাণে আমরা পরিবর্তনশীল রাজনীতি করতে চাই। অন্যায়ের বিরুদ্ধে নির্ভয়ে আপনারা কলম চালান, এতে আমার পূর্ণ সহযোগিতা থাকবে।

প্রকল্পের অনিয়ম ও দুর্নীতির সংবাদ প্রকাশের বিষয়ে এমপি টিপু আরও বলেন, সামান্য ভুলত্রুটি মেনে নেওয়া যায়, কিন্তু অনিয়ম-দুর্নীতিরও একটি সীমা থাকা দরকার। কাগজ-কলমে প্রকল্প আছে, অথচ বাস্তবে তার কোনো অস্তিত্ব নেই এ ধরনের ভয়াবহ জালিয়াতি ও অনিয়মে কোনো ছাড় দেওয়া হবে না। তিনি সাংবাদিকদের আরও গভীরভাবে অনুসন্ধান চালিয়ে দুর্নীতির প্রকৃত চিত্র তুলে ধরার আহ্বান জানিয়ে বলেন, আমরা দুর্নীতির ক্ষেত্রে জিরো টলারেন্স দেখতে চাই।

আপনারা গভীরভাবে অনুসন্ধান চালিয়ে দুর্নীতির সঠিক তথ্য জাতির সামনে তুলে ধরুন। মতবিনিময় সভায় স্থানীয় সাংবাদিকরা মান্দার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অনিয়ম, দুর্নীতি ও সরকারি অর্থের অপচয় সংক্রান্ত নানা বিষয় তুলে ধরেন। এ সময় এমপি টিপু এসব বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

মাদকে বাধা দেওয়ায় ডকইয়ার্ড মালিককে ফাঁসানোর অভিযোগ

অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সাংবাদিকদের নির্ভয়ে কলম চালানোর আহ্বান এমপি টিপুর

Update Time : 03:02:48 pm, Saturday, 5 September 2026