আজ শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
২১ ভাদ্র, ১৪৩৩ | ২২ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩২°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ১০০%

বিদ্যুৎ ও গ্যাস সংকটে সাভার চামড়া শিল্প নগরীতে ব্যাহত উৎপাদন

  • MIT ERP
  • Update Time : 02:40:29 pm, Saturday, 5 September 2026
  • 11

বিদ্যুৎ ও গ্যাস সংকটে সাভার চামড়া শিল্প নগরীতে ব্যাহত উৎপাদন

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

বিদ্যুৎ বিভ্রাট এবং গ্যাস সংকটের কারণে সাভার চামড়া শিল্প নগরীতে উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এতে চামড়া নষ্ট হচ্ছে এবং বিকল্প উপায়ে উৎপাদন প্রক্রিয়া চালু রাখতে গিয়ে লাগামহীনভাবে খরচ বেড়ে যাচ্ছে।

গত ২ সেপ্টেম্বর দুপুরে সাভার চামড়া শিল্প নগরীর আইয়ুব ব্রাদার্স ট্যানার্সে বিদ্যুৎ না থাকায় পুরোপুরি বন্ধ ছিল চামড়া প্রক্রিয়ার কাজে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতি। প্রায় ঘণ্টা খানেক লোডশেডিং শেষে বিদ্যুৎ আসার পর চালু হয় মেশিনারিজ।

একাধিক ট্যানারি কর্তৃপক্ষের অভিযোগ, প্রতিদিন দুই থেকে তিনবার লোডশেডিংয়ের কারণে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে স্বাভাবিক উৎপাদন। এছাড়া রয়েছে তীব্র গ্যাস সংকট।

শুধু উৎপাদন ব্যাহতই নয়, পচে নষ্ট হচ্ছে মূল্যবান চামড়াও। কোনো কোনো ট্যানারি এলপিজি গ্যাস ব্যবহার করে উৎপাদন সচল রাখার চেষ্টা করলেও, কয়েক গুণ বাড়ছে উৎপাদন খরচ। চামড়া শিল্পের এই সংকটে গভীর উদ্বেগ জানিয়েছেন উদ্যোক্তারা।

বিকল্প উপায়ে উৎপাদন চালু রাখতে গিয়ে লাগামহীনভাবে বাড়ছে খরচ। এমন পরিস্থিতিতে দ্রুত সংকট সমাধানের তাগিদ দিয়েছেন ট্যানারি মালিকরা।

বর্তমানে সাভার চামড়া শিল্প নগরীতে ১৪২টি ট্যানারি চালু রয়েছে। বিসিক চামড়া শিল্প নগরীর নির্বাহী প্রকৌশলী মো. মেহরাজুল মাঈয়ান জানান, চামড়া শিল্প নগরীতে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক আছে। গ্যাস সংকট নিরসনে নিয়মিত কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করছেন বলেও জানান তিনি।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের যুক্ত হওয়া অস্বাভাবিক নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বিদ্যুৎ ও গ্যাস সংকটে সাভার চামড়া শিল্প নগরীতে ব্যাহত উৎপাদন

Update Time : 02:40:29 pm, Saturday, 5 September 2026