হঠাৎ সমুদ্রের কাছে দেখা মিলল অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘির। সম্প্রতি কক্সবাজার সমুদ্রসৈকত থেকে কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন তিনি। ছবিগুলো প্রকাশের পরই ভক্তদের মধ্যে শুরু হয়েছে নানা আলোচনা।
সমুদ্রের নীল জলরাশি আর বালুচরের মাঝে দীঘির ছবিগুলো ইতোমধ্যে নজর কেড়েছে নেটিজেনদের। নিজের ফেসবুক পেজে দুটি ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আমি এসেছি সাগর পাড়ে ‘গো প্লান’-এর সাথে। ’ ছবিতে দেখা যায়, সমুদ্রপাড়ে বেশ স্বাভাবিক ভঙ্গিতে সময় কাটাচ্ছেন দীঘি। সাগরের বাতাস, ঢেউ আর বালুচরের পরিবেশে তার সাজেও ছিল ছিমছাম ভাব।
নতুন এই লুকে অভিনেত্রীকে বেশ প্রশংসা করছেন ভক্তরা। সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিতই নিজের বিভিন্ন মুহূর্তের ছবি ও ভিডিও শেয়ার করেন দীঘি। তবে এবার সমুদ্রসৈকতে তার উপস্থিতি বিশেষভাবে নজর কেড়েছে। ছবি প্রকাশের পর মন্তব্যের ঘরে ভক্তরা তার সৌন্দর্য ও নতুন লুকের প্রশংসা করেছেন। জানা গেছে, বর্তমানে শুটিংয়ের কাজে কক্সবাজারে অবস্থান করছেন দীঘি।
তবে ঠিক কোন কাজের শুটিংয়ে সেখানে গেছেন, তা এখনই প্রকাশ করতে চাননি তিনি। নতুন এই কাজ সম্পর্কে জানতে চাইলে অপেক্ষা করার কথাই জানিয়েছেন অভিনেত্রী। দীঘি বলেন, ‘অপেক্ষা করুন, সময় হলে জানতে পারবেন। ’ তবে কাজটি সিনেমা, ওয়েব কনটেন্ট নাকি অন্য কোনো প্রজেক্ট—এ বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি। শিশুশিল্পী হিসেবে চলচ্চিত্রে অভিষেকের পর থেকেই দর্শকের কাছে আলাদা পরিচিতি পেয়েছেন দীঘি।
ছোটবেলায় অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পাওয়ার পর ধীরে ধীরে নায়িকা হিসেবেও বড় পর্দায় কাজ শুরু করেন তিনি।
















