আজ বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
১৭ ভাদ্র, ১৪৩৩ | ১৯ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
বৃষ্টি
২৬°C
সর্বোচ্চ: ২৮°C
সর্বনিম্ন: ২৫°C
বৃষ্টির সম্ভাবনা: ১০০%

মব সংস্কৃতি কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

  • MIT ERP
  • Update Time : 07:56:41 am, Wednesday, 2 September 2026
  • 12
Monzu-Info-Tech
Monzu-Info-Tech

বাংলাদেশে যে মব সংস্কৃতি তৈরি হয়েছিল, তা বর্তমান সরকার কঠোরভাবে দমন করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আন্তঃসীমান্ত অপরাধ মোকাবিলায় সব ধরনের ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের প্রস্তুতি নিচ্ছে সরকার।

পাশাপাশি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন আরঢ শক্তিশালী করা হচ্ছে বলেও জানান তিনি। সিলেটের বিজিবি সেক্টর সদর দপ্তরে গতকাল মঙ্গলবার দুপুরে ‘সীমান্ত স্কুল অব সারভেইলেন্স অ্যান্ড ড্রোন ওয়ারফেয়ার’-এর উদ্বোধন ও ড্রোন প্রদর্শনী শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। সালাহউদ্দিন আহমদ বলেন, আগামী দুই বছরের মধ্যে বিশ্বের সব উন্নত প্রযুক্তির ড্রোন দেশে আনা হবে। সীমান্তে চোরাকারবারি ও মাদক ব্যবসায়ীদের নিয়ন্ত্রণে মালখানা এবং হাজতখানার সংখ্যা বাড়ানো হবে। একই সঙ্গে সীমান্ত এলাকায় অপরাধ কর্মকা- নিয়ন্ত্রণে বিজিবিকে আধুনিকায়ন করা হচ্ছে। এক দিনের সফরে গতকাল দুপুরে সিলেটে পৌঁছান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এদিন বিকেলে সিলেট সার্কিট হাউসে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও উন্নয়নসংক্রান্ত সভায় অংশ নেন তিনি। সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, চলমান উন্নয়ন কার্যক্রম এবং সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

কোনো বাতিলের সঙ্গে আপস নয়: শফিকুর রহমান

মব সংস্কৃতি কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

Update Time : 07:56:41 am, Wednesday, 2 September 2026