আজ বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
১৭ ভাদ্র, ১৪৩৩ | ১৯ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
বৃষ্টি
২৬°C
সর্বোচ্চ: ২৮°C
সর্বনিম্ন: ২৫°C
বৃষ্টির সম্ভাবনা: ১০০%

চট্টগ্রামে মিথ্যা ঘোষণায় আনা ১২ কোটি টাকার চার গাড়ি জব্দ

  • MIT ERP
  • Update Time : 07:26:56 am, Wednesday, 2 September 2026
  • 11
Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ইউজড স্পেয়ার পার্টস ঘোষণায় বন্দরে আসা ৪টি গাড়ি, দুইটি গাড়ির যন্ত্রাংশের চালান জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। গতকাল মঙ্গলবার অধিদপ্তরের যুগ্ম পরিচালক সাগর সেন চট্টগ্রাম বন্দরের পিসিটিতে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

তিনি বলেন, এসব গাড়ির শুল্ককরসহ দাম প্রায় ১২ কোটি টাকা। গাড়িভেদে ১০৩ থেকে ৬২১ শতাংশ শুল্কযোগ্য। ৪০ ফুট লম্বা একটি কনটেইনারে ৩ লেয়ারে গাড়িগুলো আনে। কনটেইনারের সামনের দিকে পার্টস দিয়ে সাজানো ছিল। চালানটি বন্দরে আসার পর বিল অব এন্ট্রি দাখিল করা হয়নি। সরাসরি নিলামে চলে যায়। তিনি জানান, কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালকের কাছে আসা গোপন সংবাদের ভিত্তিতে, চালানটি জব্দ করা হয়েছে। আমদানিকারক বা কেউ নিতে চাইলে বিশেষজ্ঞ মতামতের ভিত্তিতে শুল্ককর জরিমানা দিতে হবে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

দুই উপাদানেই তৈরি নাইট জেল, সকালে মিলবে সতেজ ত্বক

চট্টগ্রামে মিথ্যা ঘোষণায় আনা ১২ কোটি টাকার চার গাড়ি জব্দ

Update Time : 07:26:56 am, Wednesday, 2 September 2026