কিশোরগঞ্জের হোসেনপুরে বিয়ের অনুষ্ঠান শেষে বরযাত্রীর গাড়ি আটকে নববধূকে তুলে নিয়ে যাওয়ার ঘটনায় নতুন করে আলোচনার জন্ম দিয়েছে একটি ভিডিও। গতকাল সোমবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে ওই নববধূকে নিজের অবস্থান ব্যাখ্যা করতে দেখা যায়।
তবে ভিডিওটি কখন, কোথায় এবং কীভাবে ধারণ করা হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। ভিডিওতে দেখা যায়, একটি কক্ষে বসে কথা বলছেন ওই নববধূ।




















