চেক প্রতারণার মামলায় রাজশাহীর বাঘা উপজেলা পরিষদের সাবেক নারী ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধঘোষিত সভাপতি ফাতেমা খাতুন লতাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
একই সঙ্গে মামলার পাওনা ২৫ লাখ টাকা পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার (৩১ আগস্ট) রাজশাহীর দায়রা জজ আদালতের বিচারক মামুনুর রশিদ এ রায় ঘোষণা করেন।















