আজ সোমবার, ৩১ আগস্ট ২০২৬
১৬ ভাদ্র, ১৪৩৩ | ১৭ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৭°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ১০০%

প্রথমবার চালু হচ্ছে প্রতিবন্ধী সন্তান ভাতা, প্রতি মাসে পাওয়া যাবে ৩ হাজার টাকা

  • MIT ERP
  • Update Time : 08:18:18 pm, Monday, 31 August 2026
  • 9

প্রথমবার চালু হচ্ছে প্রতিবন্ধী সন্তান ভাতা, প্রতি মাসে পাওয়া যাবে ৩ হাজার টাকা

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

নবম জাতীয় পে-স্কেল অনুমোদন করেছে সরকার। নতুন এই বেতনস্কেলে সরকারি কর্মচারীদের বিশেষ চাহিদাসম্পন্ন সন্তানের জন্য প্রথমবারের মতো ‘প্রতিবন্ধী সন্তান ভাতা’ চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জাতীয় বেতনস্কেল ২০২৬-এর আওতায় এ ভাতা দেওয়া হবে। সোমবার (৩১ আগস্ট) অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে জাতীয় বেতনস্কেল ২০২৬ অনুমোদন করা হয়। এতে বিশেষ চাহিদাসম্পন্ন প্রতি সন্তানের জন্য মাসে ৩ হাজার টাকা ভাতা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রজাতন্ত্রের কর্মচারীদের বিশেষ চাহিদাসম্পন্ন সন্তানের জন্য প্রথমবারের মতো প্রতিবন্ধী সন্তান ভাতা চালু করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিশেষ চাহিদাসম্পন্ন প্রতি সন্তানের জন্য মাসিক ৩ হাজার টাকা ভাতা প্রাপ্য হবেন সংশ্লিষ্ট সরকারি কর্মচারীরা। অর্থ মন্ত্রণালয় জানায়, জাতীয় বেতনস্কেল ২০২৬ আগামী ১ জুলাই ২০২৬ থেকে সরকারি কর্মচারীদের জন্য ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। বেতনস্কেল বাস্তবায়নের আর্থিক সংশ্লেষ এবং সামগ্রিক মূল্যস্ফীতির ওপর এর প্রভাব বিবেচনায় নিয়ে চলতি ২০২৬-২৭ এবং আগামী ২০২৭-২৮ অর্থবছরে পর্যায়ক্রমে এটি বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

আইইউবিএটিতে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

প্রথমবার চালু হচ্ছে প্রতিবন্ধী সন্তান ভাতা, প্রতি মাসে পাওয়া যাবে ৩ হাজার টাকা

Update Time : 08:18:18 pm, Monday, 31 August 2026