ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) সেক্রেটারি জেনারেল অ্যান্ডা ফিলিপ ঢাকায় এসে পৌঁছেছেন। রবিবার (৩১ আগস্ট) রাত ৮টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।
তিনি বিমানবন্দরে পৌঁছালে জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার গোলাম সরওয়ার ভূঁইয়া ও অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে অভ্যর্থনা জানান।

















