উত্তর সাইপ্রাসের উপকূলের কাছে প্রায় ২৭০ জন যাত্রী নিয়ে একটি নৌযান ডুবে গেছে। দুর্ঘটনার পরপরই সেখানে উদ্ধার অভিযান শুরু হয়েছে। উত্তর সাইপ্রাসের উপকূলীয় শহর কিরেনিয়ার মেয়র মুরাত সেনকুল রোববার (৩০ আগস্ট) তুরস্কের সংবাদ মাধ্যম সিএনএন তুর্ককে জানিয়েছেন, নৌযানে থাকা ১৫৯ জনের কাছে উদ্ধারকারীরা পৌঁছাতে সক্ষম হয়েছেন।
তিনি বলেন, পরিস্থিতি খুবই গুরুতর।


















