আজ সোমবার, ৩১ আগস্ট ২০২৬
১৬ ভাদ্র, ১৪৩৩ | ১৭ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
৩০°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ১০০%

নেপালে বন্যায় মৃত্যু বেড়ে ৭৩৪, নিখোঁজ ২,৪৯৮

  • MIT ERP
  • Update Time : 10:36:17 am, Sunday, 30 August 2026
  • 18

নেপালে বন্যায় মৃত্যু বেড়ে ৭৩৪, নিখোঁজ ২,৪৯৮

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

নেপালে ভয়াবহ বন্যার ঘটনায় এখন পর্যন্ত ৭৩৪ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া এখনো ২ হাজার ৪৯৮ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে দেশটি। রোববার (৩০ আগস্ট) নেপাল নিউজ এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।

প্রতিবেদন অনুযায়ী, দেশটির বিভিন্ন জেলা থেকে মোট ৭৩৪টি মৃতদেহ ও মানবদেহের অবশেষ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে চিতওয়ানে ২৫৯টি, নওয়ালপরাসি (বার্দাঘাট সুস্তা পূর্বে) ১৮৪টি, নওয়ালপরাসি (বার্দাঘাট সুস্তা পশ্চিমে) ৮২টি, গোর্খায় ৫৮টি, নুয়াকোটে ৫২টি, ধাদিঙে ৫০টি, তানাহুনে ৩৬টি এবং রাসুয়ায় ১৩টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ ছাড়াও ২৪২ জন আহত হয়েছেন।

তাদের কেউ হাসপাতালে চিকিৎসাধীন, আবার কেউ চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে ছাড় পেয়েছেন। এদিকে, নিখোঁজ ২ হাজার ৪৯৮ জনের সন্ধানে উদ্ধার ও অনুসন্ধান অভিযান অব্যাহত রয়েছে। নিখোঁজদের মধ্যে ৯৩৩ জন জলবিদ্যুৎ প্রকল্পের কর্মী, ৫৮৯ জন বিদেশি নাগরিক, বিদেশি পর্যটকদের সঙ্গে ভ্রমণকারী ১২৭ জন নেপালি, রাসুয়ার ৫৬২ জন স্থানীয় বাসিন্দা, নুয়াকোটের ১১৫ জন, মাকওয়ানপুরের ৬৫ জন এবং লাংটাং জাতীয় উদ্যানের ৩ জন রয়েছেন।

এ ছাড়াও বিভিন্ন সরকারি ও নিরাপত্তা বাহিনীর সদস্যও নিখোঁজ রয়েছেন। বন্যাকবলিত এলাকায় মোট ১৯ হাজার ৮৯৫ জন নিরাপত্তাকর্মী উদ্ধার কার্যক্রমে অংশ নিয়েছেন। তারা ৮ হাজার ১৮৬ জনকে উদ্ধার করেছেন। এর মধ্যে নেপালি সেনাবাহিনী ২ হাজার ৯৭৪ জন, নেপাল পুলিশ ২ হাজার ৬৯৯ জন এবং সশস্ত্র পুলিশ বাহিনী ২ হাজার ৫১৩ জনকে উদ্ধার করেছে। এ ছাড়া হেলিকপ্টার অভিযানের মাধ্যমে জলবিদ্যুৎ প্রকল্পের টানেল থেকে ২৭৯ জন কর্মী এবং ২২৭ জন বিদেশি নাগরিককে সফলভাবে আকাশপথে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

বন্যাকবলিত এলাকায় ত্রাণ কার্যক্রমও অব্যাহত রয়েছে। ৩৭টি ট্রাক ও ৭টি হেলিকপ্টার ফ্লাইটের মাধ্যমে খাদ্য ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত এলাকায় বিশেষায়িত সার্জিক্যাল মেডিকেল টিম মোতায়েন করা হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত স্থানীয় পৌরসভাগুলোতে সরকারি নগদ ত্রাণ তহবিল বিতরণ করা হচ্ছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

পটুয়াখালীতে শিশুপুত্র হস্তান্তরের অভিযোগে তরুণ আটক, উদ্ধার শিশু

নেপালে বন্যায় মৃত্যু বেড়ে ৭৩৪, নিখোঁজ ২,৪৯৮

Update Time : 10:36:17 am, Sunday, 30 August 2026