চোখের চিকিৎসার উদ্দেশ্যে স্বামীর সঙ্গে গত শুক্রবার রাতে বাসে চড়ে ঢাকার পথে রওনা হয়েছিলেন ৫৭ বছর বয়সী রনজিলা পারভীন। পরিকল্পনা অনুযায়ী, শনিবার ভোরে রাজধানীতে পৌঁছে চিকিৎসা সম্পন্ন করে ওই দিন বিকেলেই বগুড়ার নিজ বাড়িতে ফিরে যাওয়ার কথা ছিল তাঁর।
তবে বাড়িতে যাওয়ার আশা আর পূরণ হলো না তার। রাজধানীতেই ছিনতাইকারীর কবলে পড়ে প্রাণ হারাতে হলো এই প্রধান শিক্ষককে।



















